October 27, 2026, 9:32 am
শিরোনাম :
পরকীয়ার অভিযোগে স্ত্রীকে প্রভাবিত করার দাবি গোবিন্দর বাদীকে হুমকির অভিযোগে তানজিন তিশাকে আদালতে হাজিরার নির্দেশ দিশার পানির বোতলের দাম ২৮ হাজার টাকা, চর্চায় বলিউড অভিনেত্রী ব্যালন ডি’অরে কেইন-পুতেয়াস, সেরা ক্লাব পিএসজি প্রেমিকার কাছে সামরিক তথ্য পাচারের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার তেহরানে মক্কা প্যাক্টের বৈঠক, ইরান নিয়ে অনড় যুক্তরাষ্ট্র ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার লড়াই ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব আওয়ামী লীগ-বিএনপির নাম আলাদা, চরিত্র এক: গোলাম পরওয়ার

ব্যালন ডি’অরে কেইন-পুতেয়াস, সেরা ক্লাব পিএসজি

অভয়নগর প্রতিবেদক

 

২০২৬ সালের ব্যালন ডি’অরে ছেলেদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। মেয়েদের বিভাগে সেরা হয়েছেন স্পেনের অ্যালেক্সিয়া পুতেয়াস। লন্ডনে সোমবার (২৬ অক্টোবর) রাতে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন আরও কয়েকজন তারকা। ২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জিতেছেন কেইন। অন্যদিকে, ২০২১ ও ২০২২ সালের পর তৃতীয়বারের মতো মেয়েদের ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার পুতেয়াস।

ছেলেদের বর্ষসেরা স্ট্রাইকারও নির্বাচিত হয়েছেন কেইন। মেয়েদের বিভাগে এই পুরস্কার পেয়েছেন মেক্সিকান ক্লাব পাচুয়ার খেলোয়াড় শার্লিন কোরাল। ছেলেদের বর্ষসেরা ক্লাব হয়েছে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), আর মেয়েদের বিভাগে পুরস্কার জিতেছে বার্সেলোনা। ছেলেদের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন স্পেনের জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে। মেয়েদের সেরা কোচ হয়েছেন বার্সেলোনা নারী দলের পেরে রোমেউ।

ছেলেদের সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন স্পেনের উনাই সিমন। মেয়েদের বিভাগে পুরস্কার জিতেছেন কাতা কোল। উদীয়মান সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সেলোনার লামিন ইয়ামাল ও ভিকি লোপেজ। মানবহিতকর কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ সক্রেটিস ট্রফি জিতেছেন ইংল্যান্ড ও আর্সেনালের তারকা বুকায়ো সাকা। ২০২২ সালে ব্রাজিলের কিংবদন্তি সক্রেটিসের নামে এ পুরস্কার চালু করা হয়।



ফেসবুক কর্নার