November 19, 2026, 7:20 am
শিরোনাম :
উত্তরায় নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র শান্ত আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপে আহত ১ যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা

গার্মেন্টসকর্মীর পরিচয়ে আন্দোলনে আওয়ামী লীগ-ছাত্রলীগ: রাশেদ খান

অভয়নগর প্রতিবেদক

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পোশাকশ্রমিকের পরিচয়ে আন্দোলনে নেমেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর দাবি, শ্রমিকদের চলমান আন্দোলনে আগে থেকেই উসকানি দিয়ে আসছিল জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন। পোস্টে রাশেদ খান দাবি করেন, মিরপুরে কথিত শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম।

তিনি আরও অভিযোগ করেন, মিরপুর-১০ মেট্রোস্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ বক্স ভাঙচুর করেছেন শ্রমিক পরিচয়ধারী আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পোস্টে এনসিপি নেতা সারজিস আলমের একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে রাশেদ খান বলেন, জামায়াত-এনসিপির নেতাকর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উসকে দিচ্ছে। অন্যদিকে, সারজিস আলমের শেয়ার করা পোস্টে শ্রমিকদের মজুরি নিয়ে চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে।



ফেসবুক কর্নার