November 19, 2026, 7:20 am
শিরোনাম :
উত্তরায় নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র শান্ত আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপে আহত ১ যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা

তাহসিফের মৃত্যু: কথিত বান্ধবী দিশা গ্রেপ্তার, রিমান্ড আবেদন

অভয়নগর প্রতিবেদক

 

বিমানবাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় কথিত বান্ধবী জেরিকা তাসনীম দিশাকে (১৯) গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সাত দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) বেলা ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, দিশাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হবে। তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে তাহসিফ, দীপ ও দিশাকে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে প্রবেশ করতে দেখা যায়। সিসিটিভি ফুটেজে তাঁদের একসঙ্গে লিফটে উঠতেও দেখা গেছে।

ফুটেজ অনুযায়ী, রাত ১১টা ৫১ মিনিটে তিনজন রেস্টুরেন্ট থেকে বের হয়ে মোটরসাইকেলে চলে যান। এরপর তাঁরা কোথায় গিয়েছিলেন, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। তাহসিফের পরিবারের অভিযোগের পর বন্ধু দীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, তাঁর বক্তব্যে অসংগতি পাওয়া গেছে। বর্তমানে দীপের বক্তব্য, মামলার অভিযোগ, সিসিটিভি ফুটেজ ও সংগৃহীত আলামত যাচাই করে তাহসিফের মৃত্যুর আগে কী ঘটেছিল এবং এতে অন্য কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা করছেন তদন্ত কর্মকর্তারা।



ফেসবুক কর্নার