
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রোববার (১ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দিবসটি যথাযথভাবে উদ্যাপনের অংশ হিসেবে নির্ধারিত সব প্রতিষ্ঠান ও ভবনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। এ নির্দেশনা দেশের পাশাপাশি বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোর ক্ষেত্রেও কার্যকর হবে।
এর আগে গত ৫ অক্টোবর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপনসংক্রান্ত পরিপত্রে দিবসটি ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এ বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি থাকবে।