November 19, 2026, 7:20 am
শিরোনাম :
উত্তরায় নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র শান্ত আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপে আহত ১ যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা

আন্দোলনকারীদের ফ্যাসিবাদী গোষ্ঠীর ইন্ধনের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভয়নগর প্রতিবেদক

 

শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট আন্দোলন এখন আর হচ্ছে না; যারা এখনো আন্দোলনে রয়েছেন, তাঁরা ফ্যাসিবাদী গোষ্ঠীর ইন্ধনে কাজ করছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীও শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের কথা বলেছেন। সড়কে যারা অন্যায্য দাবিতে আন্দোলন করছেন, তাঁদের সঙ্গে প্রকৃত শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। আন্দোলনে মুখোশধারীরা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আহত হওয়ার ঘটনাগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সড়কে অবস্থানকারীদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, মজুরি বোর্ডের দাবিতে শ্রমিকেরা কখনো সড়ক-মহাসড়ক অবরোধ করেননি। গ্রেপ্তার হওয়া মুখোশধারীদের রাজনৈতিক স্লোগান দিতে দেখা গেছে। বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ গার্মেন্টস শিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শ্রমিক নেতারা তাঁদের বিভিন্ন দাবি বৈঠকে তুলে ধরেন।



ফেসবুক কর্নার