November 3, 2026, 11:09 pm
শিরোনাম :
ডেইলি স্টারের প্রতিবেদন থেকে তা’মীরুল মিল্লাতের নাম প্রত্যাহার জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: শফিকুর রহমান কচুয়ায় সড়ক ছেড়ে মাঠে বাস পার্কিং, কমেছে যানজট সুবর্ণচরে তিন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে, জরিমানা ৬ লাখ টাকা দৌলতপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার মাত্র ১৩.৫৪ শতাংশ গাইবান্ধায় ২ কোটি টাকায় বদলে যাচ্ছে গ্রামীণ সড়কের চিত্র লালমনিরহাট সীমান্তে ৭৭ হাজার টাকার ভারতীয় মাদক উদ্ধার শ্যামনগর হাসপাতালে এক্স-রে নেই, পাঁচ মাস অচল আলট্রাসনোগ্রাম কুমিল্লা নিউ মার্কেট ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

বিএনপি-আওয়ামী লীগের প্রস্তাবে সাড়া দিইনি, দাবি চরমোনাই পীরের

অভয়নগর প্রতিবেদক

 

বিএনপি ও আওয়ামী লীগ—উভয় দলই সংসদীয় আসন ও মন্ত্রিত্বের প্রস্তাব দিয়ে তাদের জোটে যুক্ত করতে চেয়েছিল বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তবে ক্ষমতার লোভে কোনো প্রস্তাবে সাড়া দেননি বলে জানিয়েছেন তিনি। জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোটের সম্ভাবনাও নাকচ করার ইঙ্গিত দিয়েছেন চরমোনাই পীর।

রোববার (১ নভেম্বর) বিকেলে বরিশাল নগরীর টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেজাউল করীম বলেন, ২০-৩০টি সংসদীয় আসন কিংবা এক-দুটি মন্ত্রিত্বের প্রয়োজন হলে বিএনপি ও আওয়ামী লীগের প্রস্তাব গ্রহণ করা যেত। কিন্তু তাঁরা ক্ষমতার লোভে নয়, দেশ, ইসলাম ও মানুষের কল্যাণের লক্ষ্য নিয়ে রাজনীতি করেন।

জাতীয় নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, কঠিন পরিস্থিতিতেও ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্সে সাড়ে ২২ লাখের বেশি ভোট পড়েছে। প্রত্যাশিত ফল না এলেও তাঁরা হতাশ হননি বা রাজনৈতিক লক্ষ্য থেকে সরে যাননি। অনুষ্ঠানে দলটির বরিশাল মহানগর শাখার নেতাকর্মী ও স্থানীয় দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার