November 3, 2026, 3:24 pm
শিরোনাম :

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

অভয়নগর প্রতিবেদক

 

রাজধানীর মিরপুরে বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুরের বিভিন্ন পয়েন্টে শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেতন-ভাতা বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে শ্রমিকদের মধ্যে বেশ কিছুদিন ধরে অসন্তোষ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে মিরপুরের বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয় এবং কয়েকটি সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

এদিকে, আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের বিক্ষোভের কারণে ওই এলাকায় সাধারণ মানুষের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়।



ফেসবুক কর্নার