November 3, 2026, 2:14 pm
শিরোনাম :

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

অভয়নগর প্রতিবেদক

 

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সদস্য মঙ্গলবার শপথ নেবেন। তাঁরা হলেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এলিজা জামান।

সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও-১ আসন থেকে এবং এলিজা জামান সংরক্ষিত নারী আসন-২৩ (৩২৩ নম্বর আসন) থেকে নির্বাচিত হয়েছেন।

শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। অন্যদিকে, মিরপুরের রাড্ডা হাসপাতালকাণ্ডে ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় সংরক্ষিত নারী আসনটি শূন্য হয়।



ফেসবুক কর্নার