November 3, 2026, 4:06 pm
শিরোনাম :
গাইবান্ধায় ২ কোটি টাকায় বদলে যাচ্ছে গ্রামীণ সড়কের চিত্র লালমনিরহাট সীমান্তে ৭৭ হাজার টাকার ভারতীয় মাদক উদ্ধার শ্যামনগর হাসপাতালে এক্স-রে নেই, পাঁচ মাস অচল আলট্রাসনোগ্রাম কুমিল্লা নিউ মার্কেট ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল মুক্তির আগেই শাহরুখের ‘কিং’-এর আয় ৬৬৫ কোটি রুপি বিয়ের গোপন ছবি ফাঁস, তদন্তকারী নিয়োগের ভাবনায় টেইলর সুইফট নতুন সিনেমা ‘আবার দেখা হলো’তে একসঙ্গে চঞ্চল-তুষি-সিয়াম মহব্বত’ সিনেমায় শাকিবের নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী বিএনপি নেতা ইসরাইল হোসেনের মৃত্যু, কালীগঞ্জে দুই দিনের শোক

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’তে একসঙ্গে চঞ্চল-তুষি-সিয়াম

অভয়নগর প্রতিবেদক

 

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’তে আবারও একসঙ্গে দেখা যাবে চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি ও সিয়াম আহমেদকে। রায়হান রাফির ‘আন্ধার’ সিনেমার পর এবার পরিচালক শঙ্খ দাশগুপ্তের নতুন ছবিতে অভিনয় করছেন এই তিন তারকা। আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে নির্মিতব্য সিনেমাটি নিয়ে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।

সিনেমাটিতে চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষির পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ। আগামী ১০ নভেম্বর থেকে ঢাকার বাইরে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেম পার সেকেন্ড ও চরকি যৌথভাবে সিনেমাটি নির্মাণ করছে। এরই মধ্যে নির্মাতা ও প্রযোজনাসংশ্লিষ্ট ব্যক্তিরা শুটিংয়ের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছেন।

পরিকল্পনা অনুযায়ী, আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আবার দেখা হলো’। অন্যদিকে রায়হান রাফির পরিচালনায় ‘আন্ধার’ সিনেমাটি আগামী বছরের ২৬ মার্চ মুক্তির পরিকল্পনা রয়েছে। ফলে পরপর দুটি সিনেমায় চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি ও সিয়াম আহমেদকে একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।



ফেসবুক কর্নার