November 3, 2026, 5:43 pm
শিরোনাম :
ডেইলি স্টারের প্রতিবেদন থেকে তা’মীরুল মিল্লাতের নাম প্রত্যাহার জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: শফিকুর রহমান কচুয়ায় সড়ক ছেড়ে মাঠে বাস পার্কিং, কমেছে যানজট সুবর্ণচরে তিন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে, জরিমানা ৬ লাখ টাকা দৌলতপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার মাত্র ১৩.৫৪ শতাংশ গাইবান্ধায় ২ কোটি টাকায় বদলে যাচ্ছে গ্রামীণ সড়কের চিত্র লালমনিরহাট সীমান্তে ৭৭ হাজার টাকার ভারতীয় মাদক উদ্ধার শ্যামনগর হাসপাতালে এক্স-রে নেই, পাঁচ মাস অচল আলট্রাসনোগ্রাম কুমিল্লা নিউ মার্কেট ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

লালমনিরহাট সীমান্তে ৭৭ হাজার টাকার ভারতীয় মাদক উদ্ধার

মিজানুর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধি

 

লালমনিরহাট সীমান্তে মাদক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৭ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সিংগীমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংগীমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীরা সঙ্গে থাকা ভারতীয় মাদকদ্রব্য ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মাদকদ্রব্যগুলো উদ্ধার করেন। উদ্ধার করা মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ৭৭ হাজার ৬০০ টাকা।

সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে ৬১ বিজিবির নিয়মিত নজরদারি ও অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। সীমান্তপথে মাদক প্রবেশ রোধে গোয়েন্দা তৎপরতা, টহল ও নজরদারি অব্যাহত রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো পাচারকারী আটক হওয়ার তথ্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার