November 3, 2026, 6:37 pm
শিরোনাম :
ডেইলি স্টারের প্রতিবেদন থেকে তা’মীরুল মিল্লাতের নাম প্রত্যাহার জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: শফিকুর রহমান কচুয়ায় সড়ক ছেড়ে মাঠে বাস পার্কিং, কমেছে যানজট সুবর্ণচরে তিন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে, জরিমানা ৬ লাখ টাকা দৌলতপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার মাত্র ১৩.৫৪ শতাংশ গাইবান্ধায় ২ কোটি টাকায় বদলে যাচ্ছে গ্রামীণ সড়কের চিত্র লালমনিরহাট সীমান্তে ৭৭ হাজার টাকার ভারতীয় মাদক উদ্ধার শ্যামনগর হাসপাতালে এক্স-রে নেই, পাঁচ মাস অচল আলট্রাসনোগ্রাম কুমিল্লা নিউ মার্কেট ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

কচুয়ায় সড়ক ছেড়ে মাঠে বাস পার্কিং, কমেছে যানজট

আনোয়ার হোসেন রাজ, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

 

 

চাঁদপুরের কচুয়ায় দীর্ঘদিন সড়কের ওপর বাস পার্কিংয়ের কারণে সৃষ্ট ভোগান্তি কমাতে উদ্যোগ নিয়েছে সুরমা-সুপার বাস মালিক সমিতি। হাজীগঞ্জ সড়কের ওপর থেকে বাস সরিয়ে নিজস্ব ভাড়া করা মাঠে পার্কিং শুরু করেছে মালিকপক্ষ। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং স্বস্তি ফিরেছে যাত্রী ও পথচারীদের মধ্যে। ২ নভেম্বর ২০২৬ থেকে এ ব্যবস্থা কার্যকর করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মালিকপক্ষ জানায়, আগে হাজীগঞ্জ থেকে কচুয়া হয়ে ঢাকায় বাস চলাচল করত। পরে আল-আরাফা এক্সপ্রেসের সঙ্গে জটিলতা সৃষ্টি হওয়ায় হাজীগঞ্জ থেকে সার্ভিসটি বন্ধ হয়ে যায়। এরপর কচুয়ার পূর্ব কালোচোঁ থেকে কচুয়া হয়ে ঢাকায় বাস চলাচল শুরু হয়। তাৎক্ষণিকভাবে পার্কিংয়ের জায়গা না পাওয়ায় বাসগুলো সড়কের ওপর রাখতে হতো। বর্তমানে পূর্ব কালোচোঁ ব্রেডফিল্ডের পশ্চিম পাশে একটি মাঠ ভাড়া নেওয়া হয়েছে। সেখানে যাত্রী ও কর্মীদের জন্য বাথরুম ও গোসলখানার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। সড়কের পাশে বাস রাখার কারণে ক্ষতিগ্রস্ত মাটির অংশও ইটের খোয়া ও বালু দিয়ে ভরাট করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, আগে সড়কের ওপর সারিবদ্ধভাবে বাস দাঁড়িয়ে থাকলেও এখন সব বাস মাঠের ভেতরে পার্কিং করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা, চালক ও যাত্রীরা জানান, এতে যানজট ও ভোগান্তি কমেছে। সুরমা বাস শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন বলেন, মালিক-শ্রমিক পক্ষের উদ্যোগে মাঠ ভাড়া নেওয়ায় সড়কে বাস রাখার প্রয়োজন হচ্ছে না। অতিরিক্ত যাত্রী ও ভাড়া আদায়ের অভিযোগে কয়েকজন স্টাফকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি। নিয়মিত যাত্রীরা নির্ধারিত কাউন্টার থেকে বাসে ওঠার সুবিধা এবং সরকারি ভাড়ার তালিকা অনুযায়ী ভাড়া নেওয়ার কথা জানিয়েছেন।



ফেসবুক কর্নার