November 4, 2026, 2:40 pm
শিরোনাম :
নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডারে অনিয়মের অভিযোগ সাভার-আশুলিয়ায় সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন; আহত সাংবাদিকরা সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, অস্ত্র উদ্ধার শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের দায় সরকারের: নাহিদ পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যুতে নিন্দা, তদন্তের দাবি জামায়াত আমিরের তাহসিফ হত্যা মামলায় দিশার ফের তিন দিনের রিমান্ড ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে ৬ হাজার টাকা জরিমানা ডিবি হেফাজতে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান নবজাতকের মৃত্যুতে মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধ চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

সাভার-আশুলিয়ায় সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন; আহত সাংবাদিকরা

অভয়নগর প্রতিবেদক

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে পঞ্চম দিনের মতো সাভারের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। বুধবার হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় সংঘর্ষে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম আহত হন এবং তাঁর গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় তিন সাংবাদিক ও এক ক্যামেরাপারসন হামলার শিকার হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাভার-আশুলিয়ায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সকালে আশুলিয়ার নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকার কয়েকটি পোশাক কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। বেলা সাড়ে ১১টার দিকে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাভারের উলাইল এলাকায় আল মুসলিম গার্মেন্টসে ভাঙচুর এবং হেমায়েতপুরের পদ্মার মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। হামলার শিকার সাংবাদিকরা হলেন এখন টেলিভিশনের হুমায়ুন, স্টার নিউজের সাভার প্রতিনিধি সিরাজ ফরাজি, একাত্তর টেলিভিশনের সাভার প্রতিনিধি রাইয়ান বিন আমিন এবং ক্যামেরাপারসন উজ্জ্বল।
বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসানের নেতৃত্বে বুধবার সকালে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা ও ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। এদিকে কয়েকটি কারখানার সামনে শ্রমিকদের পাশাপাশি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। তাঁদের কয়েকজনের অভিযোগ, একটি ‘কুচক্রী মহল’ শ্রমিক আন্দোলনে প্রবেশ করে সাধারণ শ্রমিকদের উসকে দিচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কারখানায় হামলা চালাচ্ছে।



ফেসবুক কর্নার