November 7, 2026, 4:26 pm

ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র: আবদুল এল-সায়েদ

অভয়নগর প্রতিবেদক

 

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ফেঁসে গেছে বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট নেতা আবদুল এল-সায়েদ। তাঁর মতে, এই সংঘাত অপ্রয়োজনীয় ছিল এবং যুক্তরাষ্ট্রের এতে জড়ানো উচিত হয়নি। একটি মার্কিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দেশটির মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করেন।

এল-সায়েদ বলেন, অতীতে মার্কিন প্রেসিডেন্টরা ইরানের সঙ্গে সরাসরি সামরিক সংঘাত এড়িয়ে চলেছেন। কিন্তু বর্তমান প্রশাসন সেই অবস্থান থেকে সরে এসে বড় ভুল করেছে। তাঁর অভিযোগ, ইসরায়েলের প্রধানমন্ত্রী হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠকের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে প্রভাবিত করেছেন।

মার্কিন পররাষ্ট্রনীতিতে ইসরায়েলকে বিশেষ ছাড় দেওয়ার বিরোধিতা করে তিনি দেশটির সরকারের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে ইসরায়েলকে অস্ত্র ও সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার দাবি করেন। তাঁর মতে, মার্কিন অস্ত্র ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কি না, তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এ ছাড়া মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিশরকে মার্কিন আর্থিক সহায়তা বন্ধেরও আহ্বান জানান তিনি।



ফেসবুক কর্নার