November 11, 2026, 1:36 pm
শিরোনাম :
তানোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ আসামি গ্রেপ্তার বিমানবহর আধুনিকায়নে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার ময়মনসিংহে বাসায় লুটের টাকায় গাড়িচালকের বিত্তবৈভবের অভিযোগ রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে বোমাসদৃশ দুটি কৌটা উদ্ধার যশোরে প্রাইভেটকার থেকে ইয়াবা উদ্ধার, আটক এক হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ টেকনাফে চার ভিকটিম অপহরণ মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার মানিকগঞ্জে খাদ্যমন্ত্রীর দিকনির্দেশনায় বিএনপির সাংগঠনিক তৎপরতা রাজশাহীতে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯

ইরানের নতুন ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন, প্রদর্শিত অস্ত্র

অভয়নগর প্রতিবেদক

 

নতুন একটি ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। সেখানে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সেগুলো উৎক্ষেপণের ব্যবস্থাও প্রদর্শন করা হয়েছে। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আবদুল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি।

অনুষ্ঠানে স্থাপনাটিতে বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলোর উৎক্ষেপণব্যবস্থা দেখানো হয়। এর আগে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন, মহাকাশ বাহিনী সপ্তাহ উপলক্ষে নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীসহ আরও কয়েকটি সামরিক সক্ষমতা উন্মোচন করা হবে।

মোহেব্বি বলেন, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন লাইন ভূপৃষ্ঠের স্থাপনা থেকে ভূগর্ভস্থ কেন্দ্রে সরিয়ে নিয়েছে। শুধু অস্ত্র সংরক্ষণাগার নির্মাণ নয়, মাটির গভীরে ‘ক্ষেপণাস্ত্র উৎপাদন নগরী’ও গড়ে তোলা হয়েছে। তাঁর দাবি, ইরানের নিজস্ব প্রযুক্তিগত দক্ষতা, বিস্তৃত ভূখণ্ড ও নমনীয় উৎপাদন অবকাঠামোর কারণে ব্যাপক বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে।



ফেসবুক কর্নার