November 12, 2026, 12:45 am
শিরোনাম :
মিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবে সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট: পীর সাহেব চরমোনাই নয় বছরের পথচলার ইতি, ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে আবেগঘন পোস্ট পলাশের শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের দাবিতে সিলেটে মশাল মিছিল দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, হুমকির চিরকুট আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন অভিনেত্রী শবনম আয়াতুল কুরসি খোদাই করা পান্নার গয়না, আইনি নোটিশ পেলেন কারিনা রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় উপকূল দিবস, ৫৬ বছরেও অমলিন ক্ষত ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো বাংলাদেশি সংবাদমাধ্যমকে স্ত্রীর পরিবারের সঙ্গে তুলনা লঙ্কান কোচের

নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল, বিপাকে ইরানি দোকানি

অভয়নগর প্রতিবেদক

 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার অদ্ভুত মিল থাকায় বিপাকে পড়েছেন ইরানের রাজধানী তেহরানের এক ব্যবসায়ী। বাদাম, শুকনো ফল ও মিষ্টি বিক্রি করা ওই দোকানির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। ভিডিওতে তার মুখের গঠন, চুলের ধরন ও চেহারার অভিব্যক্তির সঙ্গে নেতানিয়াহুর সাদৃশ্য দেখা যায়।

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সাদৃশ্যের প্রভাব পড়েছে দোকানটির ব্যবসায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেক ইরানি নাগরিক দোকানটি বয়কটের ডাক দেন এবং পণ্য কেনা বন্ধ করেন। এতে ক্রেতা হারিয়ে লোকসানের মুখে পড়েছেন ওই ব্যবসায়ী। অনলাইনে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মজার মন্তব্য করেছেন, আবার কেউ দোকানটির ঠিকানা খোঁজার চেষ্টা করছেন।

আরবি সংবাদমাধ্যমগুলো ঘটনাটিকে বাস্তব বলে উল্লেখ করলেও ভিডিওটির মূল উৎস, ধারণের তারিখ ও দোকানির পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে চেহারার মিলের কারণে ওই ব্যবসায়ীর ভোগান্তির বিষয়টি আলোচনায় এলেও ঘটনার বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত নয়।



ফেসবুক কর্নার