November 12, 2026, 12:36 am
শিরোনাম :
মিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবে সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট: পীর সাহেব চরমোনাই নয় বছরের পথচলার ইতি, ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে আবেগঘন পোস্ট পলাশের শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের দাবিতে সিলেটে মশাল মিছিল দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, হুমকির চিরকুট আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন অভিনেত্রী শবনম আয়াতুল কুরসি খোদাই করা পান্নার গয়না, আইনি নোটিশ পেলেন কারিনা রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় উপকূল দিবস, ৫৬ বছরেও অমলিন ক্ষত ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো বাংলাদেশি সংবাদমাধ্যমকে স্ত্রীর পরিবারের সঙ্গে তুলনা লঙ্কান কোচের

তুরস্কে আট বছর নারীর ছদ্মবেশে পালিয়ে থেকে গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

 

তুরস্কে তিন বছরের কারাদণ্ড এড়াতে আট বছর ধরে নারীর ছদ্মবেশে পালিয়ে ছিলেন তুঘরুল বাশার নামে এক ব্যক্তি। সম্প্রতি ইস্তাম্বুলের কাদিকয় জেলায় পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১০ সালে সরকারি কর্মকর্তা পরিচয়ে তিনটি ডাকাতির ঘটনায় আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেন। তবে কারাগারে যাওয়া এড়াতে ২০১৮ সাল থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে বাশার নিজের বোনের পরিচয় ব্যবহার করে নারীর ছদ্মবেশে বসবাস করছিলেন। তার চেহারায় ব্যাপক পরিবর্তন আনার কারণে পুরোনো ছবির সঙ্গে বর্তমান চেহারার মিল পাওয়া কঠিন হয়ে পড়ে। তবে পুলিশের নজরদারির পর আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা হয়।

তুরস্কের সিভিল রেজিস্ট্রেশন ব্যবস্থায় নিজের নাম বা আইনি লিঙ্গ পরিবর্তন না করায় পরিচয় গোপনের বিষয়টি ধরা পড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শেষ পর্যন্ত গ্রেপ্তারের পর তাকে পুরুষদের কারাগারে পাঠানো হচ্ছে।



ফেসবুক কর্নার