November 12, 2026, 12:36 am
শিরোনাম :
মিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবে সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট: পীর সাহেব চরমোনাই নয় বছরের পথচলার ইতি, ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে আবেগঘন পোস্ট পলাশের শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের দাবিতে সিলেটে মশাল মিছিল দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, হুমকির চিরকুট আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন অভিনেত্রী শবনম আয়াতুল কুরসি খোদাই করা পান্নার গয়না, আইনি নোটিশ পেলেন কারিনা রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় উপকূল দিবস, ৫৬ বছরেও অমলিন ক্ষত ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো বাংলাদেশি সংবাদমাধ্যমকে স্ত্রীর পরিবারের সঙ্গে তুলনা লঙ্কান কোচের

ঢাকার বস্তিকে দিল্লি প্রচার, চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত

অভয়নগর প্রতিবেদক

 

ঢাকার বিভিন্ন বস্তি এলাকাকে ভারতের রাজধানী নয়াদিল্লি হিসেবে প্রচারের অভিযোগে চীনা ভ্লগারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ভারত। মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে বলেন, ঢাকাকে দিল্লি হিসেবে প্রচারের মাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কয়েক মাস ধরে একদল চীনা ভ্লগার ও লাইভস্ট্রিমার ঢাকার বিভিন্ন দরিদ্র ও বস্তি এলাকায় ঘুরে ভিডিও ধারণ করছেন। একাধিক মোবাইল ফোন ব্যবহার করে ঘণ্টার পর ঘণ্টা লাইভ সম্প্রচারও করছেন তারা। অভিযোগ রয়েছে, অনেক সময় বাসিন্দাদের ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা উপেক্ষা করে তাদের ঘরবাড়িতেও প্রবেশ করছেন। পরে এসব ভিডিও চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে এলাকাগুলোকে ‘নয়া দিল্লি’ বা ভারতের অংশ হিসেবে প্রচার করা হচ্ছে।

এ ঘটনায় ঢাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। ভিডিওগুলো কোথায় এবং কীভাবে ব্যবহার করা হচ্ছে, তা না জানায় তাদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারের অভিযোগকে নিরাপত্তা ও কূটনৈতিক দিক থেকেও স্পর্শকাতর হিসেবে দেখা হচ্ছে।



ফেসবুক কর্নার