November 12, 2026, 1:42 pm
শিরোনাম :

শ্রীপুরে দেয়ালে শ্রমিকবাহী বাসের ধাক্কা, আহত ১২

মমিনুল ইসলাম, গাজীপুর।

 

 

গাজীপুরের শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে ধাক্কা দিয়েছে শ্রমিকবাহী একটি বাস। এতে বাসচালকসহ অন্তত ১২ জন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জৈনা বাজার-বাঁশবাড়ি আঞ্চলিক সড়কের ইবনে সিনা কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টি এম টেক্সটাইলের প্রায় ৪২ জন শ্রমিককে নিয়ে বাসটি কর্মস্থলের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং বাসে থাকা অন্তত ১২ জন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।



ফেসবুক কর্নার