November 12, 2026, 1:41 pm
শিরোনাম :

প্রথমবার একই সিনেমায় জয়া আহসান ও শ্রাবন্তী

অভয়নগর প্রতিবেদক

 

প্রথমবারের মতো একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান ও কলকাতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কলকাতার পরিচালক অর্জুন দত্তের নতুন থ্রিলার সিনেমা ‘আরএসভিপি মার্ডার’-এ দেখা যাবে দুই বাংলার এই দুই তারকাকে। খুন, রহস্য, প্রতিশোধ, বিশ্বাসভঙ্গ ও সম্পর্কের জটিল সমীকরণ ঘিরে তৈরি হবে সিনেমাটির গল্প।

সিনেমার কাহিনিতে পাহাড়ি পরিবেশে একটি আনন্দ আয়োজনের মধ্যে হঠাৎ অস্বস্তিকর বার্তা আসার পর রহস্য ঘনীভূত হতে থাকে। একাধিক চরিত্রের ভিড়ে কে খুনি এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ কী, তা নিয়েই এগোবে গল্প। পরিচালক অর্জুন দত্ত এর আগে ‘অব্যক্ত’, ‘শ্রীমতী’, ‘ডিপ ফ্রিজ’ ও ‘বিবি পায়রা’ নির্মাণ করেছেন। তাঁর ‘ডিপ ফ্রিজ’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। নির্মাতার ভাষ্য, থ্রিলার নির্মাণের পরিকল্পনা অনেক দিনের, এবার তা বাস্তবায়িত হতে যাচ্ছে।

জয়া ও শ্রাবন্তীর পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, অভীপ্সা চট্টোপাধ্যায়, লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, রূপালি রায় ভট্টাচার্য ও মনোজ ওঝা। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শেষ দিকে ভারতের উত্তরবঙ্গে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে।



ফেসবুক কর্নার