November 14, 2026, 1:02 am
শিরোনাম :
ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা মার্কিন সিনেটর এল-সাঈদের ওসমানীনগরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান আটক-৩ মাগুরা-যশোর সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩, আহত অন্তত ২০ পঞ্চগড়ে ১৯ কোটি টাকার সেচ প্রকল্পের কাজ উদ্বোধন করলে প্রতিমন্ত্রী সুবিধাজনক সময়ে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল ১৫০ বছর বাঁচার লক্ষ্য, বানরের ওপর দীর্ঘায়ু গবেষণা রাশিয়ায় বোজ্যাক হর্সম্যান’-এর অ্যানিমেটর মাইকেল রবার্টসের মৃত্যু ব্যবসায়িক সমালোচনার মধ্যে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে শিগগির কাজের ঘোষণা শাকিবের

অভয়নগর প্রতিবেদক

 

পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে বাংলাদেশের সিনেমার শিগগিরই যৌথভাবে কাজ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ঢালিউড অভিনেতা শাকিব খান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রঙ ইন্টারন্যাশনাল স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে সেরা নায়কের সম্মাননা গ্রহণ করেন তিনি। এ সময় চলচ্চিত্রশিল্পের বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনা নিয়ে কথা বলেন এই অভিনেতা।

শাকিব খান বলেন, বর্তমানে বিশ্ব চলচ্চিত্রশিল্পের জন্য এটি একটি সম্ভাবনাময় সময়। পার্শ্ববর্তী দেশগুলোর সিনেমা সফল হলে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে এবং বিশ্বজুড়ে দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে। পাকিস্তানের চলচ্চিত্রশিল্প সম্পর্কে আগে অনেকের ধারণা সীমিত থাকলেও খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন, দেশটিতে প্রায় এক হাজার থেকে এক হাজার ২০০টি সিনেমা হল ও আধুনিক মাল্টিপ্লেক্স রয়েছে। সেখানকার কোনো সিনেমা ব্লকবাস্টার হলে ২০০ থেকে ৩০০ কোটি টাকা পর্যন্ত ব্যবসা করে বলেও উল্লেখ করেন তিনি।

পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে যৌথ কাজের সম্ভাবনা প্রসঙ্গে শাকিব বলেন, শিগগিরই দেশটির ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে একটি কাজের কোলাবরেশন হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রশিল্পও এগিয়ে যাবে। এ সময় তিনি জানান, মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের চলচ্চিত্রশিল্পের প্রতি আগ্রহ রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলা সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় জায়গা করে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।



ফেসবুক কর্নার