November 14, 2026, 1:01 am
শিরোনাম :
ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা মার্কিন সিনেটর এল-সাঈদের ওসমানীনগরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান আটক-৩ মাগুরা-যশোর সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩, আহত অন্তত ২০ পঞ্চগড়ে ১৯ কোটি টাকার সেচ প্রকল্পের কাজ উদ্বোধন করলে প্রতিমন্ত্রী সুবিধাজনক সময়ে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল ১৫০ বছর বাঁচার লক্ষ্য, বানরের ওপর দীর্ঘায়ু গবেষণা রাশিয়ায় বোজ্যাক হর্সম্যান’-এর অ্যানিমেটর মাইকেল রবার্টসের মৃত্যু ব্যবসায়িক সমালোচনার মধ্যে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

রোকযানা’ খ্যাত সংগীতশিল্পী শেখ সাহেদ আলী আর নেই

অভয়নগর প্রতিবেদক

 

নব্বইয়ের দশকে ব্যান্ডসংগীতের শ্রোতাদের কাছে পরিচিত মুখ সংগীতশিল্পী শেখ সাহেদ আলী আর নেই। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক। শুক্রবার বাদ আসর গোপীবাগ আড়াই লেনের বাইতুন নূর জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন সাহেদ। নিয়মিত ডায়ালাইসিস করতে হতো তাঁকে। গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃদু স্ট্রোকের পাশাপাশি ডেঙ্গু ও অন্যান্য সংক্রমণে আক্রান্ত হন তিনি। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সর্বশেষ গুরুতর রক্তক্ষরণ শুরু হলে বৃহস্পতিবার লাইফ সাপোর্টে রাখা হয়। অসুস্থতার মধ্যেও ১১ বছরে তৈরি ২৪টি নতুন গান প্রকাশের পরিকল্পনা করেছিলেন তিনি। কিডনি প্রতিস্থাপনের জন্য দিল্লি যাওয়ার প্রস্তুতিও ছিল তাঁর।

শেখ সাহেদ আলী ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা করে আসছিলেন তিনি। ‘রোকযানা’ গানের মাধ্যমে ‘রোকযানা সাহেদ’ নামে পরিচিতি পান। তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। ১৯৯১ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। তাঁর মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার