November 14, 2026, 12:57 am
শিরোনাম :
ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা মার্কিন সিনেটর এল-সাঈদের ওসমানীনগরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান আটক-৩ মাগুরা-যশোর সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩, আহত অন্তত ২০ পঞ্চগড়ে ১৯ কোটি টাকার সেচ প্রকল্পের কাজ উদ্বোধন করলে প্রতিমন্ত্রী সুবিধাজনক সময়ে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল ১৫০ বছর বাঁচার লক্ষ্য, বানরের ওপর দীর্ঘায়ু গবেষণা রাশিয়ায় বোজ্যাক হর্সম্যান’-এর অ্যানিমেটর মাইকেল রবার্টসের মৃত্যু ব্যবসায়িক সমালোচনার মধ্যে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

ব্যবসায়িক সমালোচনার মধ্যে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

অভয়নগর প্রতিবেদক

 

ব্যবসায়িক পরিস্থিতি ও ব্যাংকঋণ নিয়ে সমালোচনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেছেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। সাভারে তাঁদের শিল্পপ্রতিষ্ঠানের বিপুল ব্যাংকঋণ নিয়ে বিভিন্ন খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। কেউ তাঁদের বিলাসী জীবনযাপন ও সিনেমায় বিনিয়োগের প্রসঙ্গ টেনে ঋণ পরিশোধ নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ কঠিন সময় কাটিয়ে ওঠার প্রত্যাশা জানাচ্ছেন। এমন পরিস্থিতিতে পৃথক ফেসবুক পোস্টে মানুষের ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁরা।

নিজের পোস্টে কোরআনের দুটি আয়াত উল্লেখ করে আল্লাহর ওপর ভরসার কথা জানিয়েছেন অনন্ত জলিল। তাঁর জন্য দোয়া ও ইতিবাচক পোস্ট-ভিডিও প্রকাশ করায় অনুসারীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি সমালোচকদের উদ্দেশে তাঁদের হেদায়েতের জন্য দোয়া করার কথাও লিখেছেন অনন্ত। তাঁর ভাষ্য, আল্লাহই তাঁদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম সাহায্যকারী।

অন্যদিকে বর্ষা লিখেছেন, ব্যবসা-বাণিজ্য ও জীবনের পরিস্থিতি সব সময় একরকম থাকে না। কখনো ভালো, আবার কখনো কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। আল্লাহর ওপর ভরসা রেখেই সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। অনন্ত, সন্তান ও পরিবারের সবার জন্য দোয়া চেয়ে বর্ষা বলেন, মানুষের ভালোবাসা ও দোয়া তাঁদের সাহস জোগায়। একই সঙ্গে দেশের মানুষের শান্তি, সুস্থতা ও রিজিকে বরকতের জন্যও প্রার্থনা করেছেন তিনি।



ফেসবুক কর্নার