November 19, 2026, 6:43 am
শিরোনাম :
যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু

ঘাটাইলে পরকীয়া হাতেনাতে আটক, এলাকায় চাঞ্চল্য

আকরাম হোসেন ভ্রাম্যমান  প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে একটি বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় পরকীয়ায় লিপ্ত থাকা অবস্থায় এক গৃহবধূকে পরপুরুষের সাথে হাতেনাতে ধরে ফেলার ঘটনা ঘটেছে। প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে ঘটিত এই ঘটনার জের ধরে সংবাদ সংগ্রহে যাওয়া গণমাধ্যমকর্মীদের হেনস্তা এবং উল্টো হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ঘাটাইল থানাধীন শালিয়াবহ জাঙ্গালিয়া বাজার সংলগ্ন একটি স্কুলের পাশের এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ওই গৃহবধূর স্বামী একজন প্রবাসী। দীর্ঘদিন ধরে তার চলাফেরা ও আচরণ নিয়ে সন্দেহ হচ্ছিল। ঘটনার দিন স্কুলের কিছু শিক্ষার্থী ও এলাকার সচেতন লোকজন মিলে তাদেরকে আপত্তিকর বা অনৈতিক অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। এ সময় সেখানে স্থানীয় জনতা ভিড় জমালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিকে ঘটনার সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনকালে ঘটনাস্থলে উপস্থিত ভিডিও করার জন্য গণমাধ্যমকর্মীদের হেনস্তা করা হয়। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন ঘটনাস্থলে উপস্থিত হলে মধ্যস্থতায় ওই ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত হয়নি; বরং উল্টো সংবাদকর্মীসহ কয়েকজনকে আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে জোরালো অভিযোগ উঠেছে।
অভিযোগে আরও প্রকাশ পায়, মামলা দায়েরের পর থেকেই পুলিশ ও প্রশাসনের ভয় দেখিয়ে এবং বিভিন্ন উপায়ে হয়রানির কারণে সংবাদকর্মীসহ অভিযুক্তরা রাতে বাড়িতে পর্যন্ত থাকতে পারছেন না। সত্য ঘটনাকে ধামাচাপা দিয়ে বা মিথ্যা প্রতিপন্ন করার উদ্দেশ্যে কোনো বড় উদ্দেশ্য সাধনের পাঁয়তারা রয়েছে কি না এবং সঠিক তদন্ত না করে প্রশাসনকে লেলিয়ে দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্ন এখন সাধারণ জনগণের মুখে মুখে। স্থানীয়দের সাফ কথা, প্রবাসীর স্ত্রীর অনৈতিক কর্মকাণ্ডের ন্যায্য বিচার না করে উল্টো আইনি প্রক্রিয়াকে অপব্যবহার করে সত্যকে মিথ্যা বানানোর এই অপচেষ্টা কার স্বার্থে?
স্থানীয় সংবাদকর্মী ও সুশীল সমাজ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার, হয়রানি বন্ধ এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ইউপি সদস্যসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার