November 19, 2026, 6:23 am
শিরোনাম :
যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু

মানিকগঞ্জে চেকপোস্টে বাস তল্লাশি ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ছালাম মোল্লা, স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ।

  1. মানিকগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫৫০ টাকাসহ মো. গনি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে মানিকগঞ্জ পুলিশ লাইনের সামনে স্থাপিত এসআরবির বিশেষ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
    এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক আচরণের কারণে যাত্রী মো. গনির সঙ্গে থাকা মালামাল পরীক্ষা করে ৪০০ পিস ইয়াবা ও নগদ ৫৫০ টাকা উদ্ধার করা হয়।
    গ্রেপ্তার মো. গনি চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে মাদকবিরোধী অভিযান ও বিশেষ চেকপোস্টের কার্যক্রম অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার