November 19, 2026, 6:39 am
শিরোনাম :
যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু

লক্ষ্মীপুরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে, আটক ১

অভয়নগর প্রতিবেদক

মাদক ব্যবসা, মাদকের আড্ডা, অসামাজিক কার্যকলাপ ও অন্যের জমিতে বাড়ি নির্মাণের সময় চাঁদা দাবিসহ নানা অভিযোগে লক্ষ্মীপুর পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছেন। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সামাজিক সংগঠন জনসচেতনতা ও মহড়া দিলেও এবং প্রশাসন মাঝেমধ্যে টহল দিলেও অভিযুক্ত চক্রের তৎপরতা থামেনি। সরকারি খাসজমি দখলের অভিযোগও রয়েছে বলে ওয়ার্ডবাসী জানিয়েছেন।
ওয়ার্ডবাসী সূত্রে জানা যায়, পাইকবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন রেনু মাঝি বাড়ির মৃত ফজল হকের ছেলে সিরাজ (আনন্দ গাড়ির চালক) ও জামাল খাঁর ছেলে সবুজের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে এলাকায় মাদক পৌঁছে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এতে সমাজের পরিবেশ নষ্ট হচ্ছে এবং যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ ছাড়া সিরাজ ও একই বাড়ির সাইদুল হকের ছেলে আলমগীরের বিরুদ্ধে ঘরবাড়ি নির্মাণের সময় চাঁদা দাবির অভিযোগ রয়েছে। আলমগীর লক্ষ্মীপুর কাকলী স্কুলে শিক্ষকতা করেন বলে জানা গেছে। মৃত আব্দুল কাদেরের ছেলে তাজুল ইসলামের বিরুদ্ধেও চাঁদাবাজি ও অসামাজিক কাজের অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযোগের বিষয়ে অভিযুক্তরা কথা বলতে রাজি হননি। স্থানীয়রা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



ফেসবুক কর্নার