November 19, 2026, 6:23 am
শিরোনাম :
যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু

হরিরামপুরে শ্রমিক লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

নাসির উদ্দিন, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি।

মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য দেবাশীষ সরকার (৩৭) ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য রাব্বি তালুকদারকে (১৮) গ্রেপ্তার করেছে হরিরামপুর থানা পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাত ২টার দিকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। দেবাশীষ চালা ইউনিয়নের লাউতা গ্রামের মৃত জ্ঞানেন্দ্র চন্দ্র সরকারের ছেলে এবং রাব্বি একই ইউনিয়নের পশ্চিম খলিলপুর গ্রামের গুলজার হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি জেওম তৌফিক আজম।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তৎকালীন জেলা বিএনপির সভাপতি ও বর্তমান মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার আন্ধারমানিক গ্রামের বাড়িতে দোয়া মাহফিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে ঘরবাড়ি ভাঙচুর হয় এবং তিনজন নেতাকর্মী আহত হন। প্রায় আড়াই বছর পর গত ২৯ অক্টোবর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান ভিপি দুলাল থানায় মামলা করেন। এতে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়।
ওসি জেওম তৌফিক আজম জানান, বিস্ফোরক মামলার তদন্তে সংশ্লিষ্টতা এবং বর্তমানে দেশকে অস্থিতিশীল করার কার্যক্রমে সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাঁদের আটক করা হয়। তাঁদের বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।



ফেসবুক কর্নার