November 19, 2026, 6:21 am
শিরোনাম :
যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু

প্রবাসে ছুরিকাঘাতে নিহত পটিয়ার পুলক, ১৪ দিন পর লাশ ফিরল

দিলীপ কান্তি নাথ, চট্টগ্রাম প্রতিনিধি।

পরিবারের স্বপ্ন পূরণ করতে ধারদেনা করে প্রবাসে গিয়েছিলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার শাকপুরা গ্রামের তরুণ পুলক নাথ (২৫)। প্রবাসে ছুরিকাঘাতে নিহত হওয়ার ১৪ দিন পর তাঁর মরদেহ দেশে ফিরেছে। জানা যায়, পরিবারের অভাব ঘোচাতে প্রায় তিন বছর আগে ধারদেনা করে তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যান। সেখানে একটি কক্ষে ভাড়া থাকতেন।
পরিবারের দাবি, মাত্র ২০ দিরহাম পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একই কক্ষে থাকা এক মিশরীয় নাগরিক তাঁকে ছুরিকাঘাত করেন, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ দূতাবাসের সহায়তায় ১৪ দিন পর মরদেহ দেশে আনা হয়। নিহত পুলকের পরিবারে রয়েছেন বৃদ্ধ মা রানী বালা দেবী ও এক প্রতিবন্ধী ভাই। পুলকই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। ছেলের মরদেহ ফেরার খবরে বাড়িতে চলছে শোকের মাতম।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। জড়িত মিশরীয় নাগরিককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।



ফেসবুক কর্নার