November 19, 2026, 6:23 am
শিরোনাম :
যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু

আদিতমারীতে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মন্ত্রীর

মিজানুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি।

 

মাদকমুক্ত, অপরাধমুক্ত ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে লালমনিরহাটের আদিতমারীতে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির আওতায় স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) উপজেলা অ্যাকশন কমিটির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান। সভায় মন্ত্রী বলেন, “আইন দিয়ে মানুষকে ভালো করা যায় না, ভালোবাসা দিয়ে ভালো করতে হয়।”

মন্ত্রী বলেন, সন্তান ভুল পথে গেলে তাকে মারধর বা অপমান না করে ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং তার আচরণে কোনো পরিবর্তন হচ্ছে কি না, সেদিকে মা-বাবাকে নজর রাখতে হবে। মাদক প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্বেচ্ছাসেবীদের পাড়া-মহল্লায় সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, আদিতমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব সজীব। বক্তারা মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে পারিবারিক সচেতনতা, সামাজিক উদ্যোগ এবং প্রশাসনের সঙ্গে জনগণের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠন সম্ভব।



ফেসবুক কর্নার