সেলিম হোসেন, কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা প্রতিনিধি
Update Time :
Sunday, November 15, 2026
/
35 Time View
/
Share
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭ নম্বর চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর এলাকার পিচঢালাই সড়কটি নির্মাণ বা সংস্কারের কয়েক মাসের মধ্যেই বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে পিচ ও কার্পেটিং উঠে গিয়ে চলাচলের অনুপযোগী অবস্থা সৃষ্টি হয়েছে। অল্প সময়ে রাস্তার এমন দুরবস্থা দেখে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে রাস্তাটি পিচঢালাই করা হলেও কয়েক মাস না যেতেই কোথাও কোথাও উপরিভাগ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এতে প্রতিদিন চলাচলকারী সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও যানবাহনচালকেরা ভোগান্তিতে পড়ছেন। এলাকাবাসীর প্রশ্ন, এত অল্প সময়ে রাস্তার এমন অবস্থা কীভাবে হলো। কাজের মান ও স্থায়িত্ব নিয়েও নানা প্রশ্ন উঠেছে। যথাযথ তদারকি ও মানসম্মত কাজ নিশ্চিত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে সড়কটির অবস্থা আরও খারাপ হবে এবং দুর্ভোগ বাড়বে। তাঁদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে সড়কের বর্তমান অবস্থা যাচাই করুক এবং কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী সড়কটি দ্রুত টেকসইভাবে সংস্কারের প্রত্যাশা করছেন।