November 19, 2026, 5:09 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

পিরোজপুরে আগুনে পুড়ল ১৮ দোকান, পাঁচ বসতঘর ও মন্দির

অভয়নগর প্রতিবেদক

 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বাটনাতলা-রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, পাঁচটি বসতঘর ও একটি মন্দির পুড়ে গেছে। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের এ বাজারে আগুনের ঘটনা ঘটে। এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে উপজেলা প্রশাসন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের চিকিৎসক তপন কুমারের ফার্মেসির পাশে মাইনুল ইসলামের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের চায়ের দোকান, ফার্মেসি, মুদি, কসমেটিকস, হার্ডওয়্যার ও হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তপন কুমার জানান, রাত ১১টার দিকে ফার্মেসি বন্ধ করে বাড়িতে ঘুমাতে যান। পরে আগুনের খবর পেয়ে এসে নিজের ফার্মেসিসহ বাজারের বহু দোকান পুড়ে যেতে দেখেন। এতে তাঁর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ময়নুল হক রাসেল ও সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান গৌরাঙ্গ লাল বড়াল জানান, বাজারের প্রায় ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির মতো পুড়ে গেছে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নেছারাবাদ ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. কলীম উল্লাহ জানান, যোগাযোগব্যবস্থা ও ফেরি চলাচলে সমস্যার কারণে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ জানান, ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে।



ফেসবুক কর্নার