November 19, 2026, 3:45 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

শাপলা চত্বরের গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি

অভয়নগর প্রতিবেদক

 

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রথমে ১০ জনকে আনা হয়। পরে দুপুর ১২টা ১ মিনিটে আনা হয় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে এদিন আসামিপক্ষের শুনানির দিন ধার্য রয়েছে।

হাজির করা আসামিদের মধ্যে রয়েছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী দীপু মনি, শামসুল হক টুকু, আবদুর রাজ্জাক ও আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা। প্রিজনভ্যান থেকে নামানোর পর দীপু মনি, ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া অন্যদের হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে হাজতখানায় নেওয়া হয়। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ৪১ জন।

গত ১২ নভেম্বর ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মামলায় প্রসিকিউশনের দুটি অভিযোগ রয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যা এবং দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। পরে আসামিপক্ষের শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।



ফেসবুক কর্নার