November 19, 2026, 3:45 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগানে বিএনপি ছাড়লেন বাবা-ছেলে

অভয়নগর প্রতিবেদক

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির সদস্য পদসহ দলটির সব সাংগঠনিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বাবা ও ছেলে। তারা হলেন উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. লুৎফর ফকির ও তাঁর ছেলে মিরান ফকির। রোববার (১৫ নভেম্বর) রাতে নিজ বাড়িতে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগের কারণ হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে মতের অমিল, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন মিরান ফকির। তাঁর দাবি, বৃদ্ধ বাবাকে ভয় দেখিয়ে বিএনপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। একইভাবে তাঁকেও দলে যুক্ত করা হয়। পাঁচ থেকে সাত মাস দলের সঙ্গে সম্পৃক্ত থাকাকালে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। নীলফা বাজারে তাঁর ছোট ব্যবসা পরিচালনার সময়ও ভয়ভীতি দেখানো হয়েছে বলে জানান মিরান। এ ছাড়া মানুষকে আটক, মারধর, সংঘর্ষ ও বিশৃঙ্খল কর্মকাণ্ডের সঙ্গে তাঁরা একমত নন বলে উল্লেখ করেন।

মিরান ফকিরের অভিযোগ, শনিবার রাতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তিন তরুণকে আটকে রেখে মারধর করা হয়েছে বলে তিনি জানতে পারেন। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় এ স্লোগান দেওয়ার কারণে কাউকে নির্যাতনের শিকার হতে হবে কেন, এমন প্রশ্ন তুলে তিনি বলেন, শেখ হাসিনার প্রতি তাঁদের আবেগ ও ভালোবাসা রয়েছে। নিজেদের ইচ্ছায় বিএনপির সদস্য পদসহ সব কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন বলেও জানান তিনি। বক্তব্যের শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন মিরান। তবে এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যও জানা সম্ভব হয়নি।



ফেসবুক কর্নার