November 19, 2026, 2:51 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

অসুস্থতার কারণ দেখিয়ে এমপি পদ ছাড়ছেন ওসমান ফারুক

অভয়নগর প্রতিবেদক

 

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি ই-মেইলের মাধ্যমে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

পদত্যাগপত্রে ব্যক্তিগত অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন ওসমান ফারুক। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ওসমান ফারুক কিশোরগঞ্জ-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অসুস্থতার কারণে দায়িত্ব পালন অব্যাহত রাখা সম্ভব না হওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।



ফেসবুক কর্নার