November 17, 2026, 7:30 pm
শিরোনাম :
গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের খুলনায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, থানায় আগুন দিয়ে অস্ত্র লুট রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর এর সম্মেলন অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে বেকারিকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও বেকারিপণ্য ধ্বংস নির্বাচনের আট মাস পরেও দেশ স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা -গাজী আতাউর রহমান  গাংনীতে কৃষকদল নেতার বাড়ি থেকে প্রায় কোটি টাকার শিবলিঙ্গ উদ্ধার ঝিকরগাছায় সন্তান অকৃতকার্য হওয়ায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক

নেতানিয়াহুর সঙ্গে জোটের সম্ভাবনা নাকচ করলেন আইজেনকোট

অভয়নগর প্রতিবেদক

 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন গাদি আইজেনকোট। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্বাচনে হস্তক্ষেপের তথ্য ফাঁস হওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে তাঁর নেতৃত্বাধীন ‘চেঞ্জ’ জোট। সোমবার ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কানকে জোটের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। জোটের কয়েকজন নেতা ঘটনাটিকে ‘অভ্যুত্থানের প্রচেষ্টা’ আখ্যা দিয়ে শিন বেট প্রধান ডেভিড জিনি ও মোসাদ প্রধান রোমান গোফম্যানকে অপসারণের দাবি জানিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ অক্টোবর নির্বাচনের দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আরব রাজনৈতিক দল রা’আম পার্টির কর্মীদের গ্রেপ্তার করেছিল। পরে জানা যায়, তথ্যের উৎস ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক এক সহকারী। গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা তথ্যের নির্ভরযোগ্যতা যাচাইয়ের পরামর্শ দিলেও পুলিশ তা উপেক্ষা করে। এ ছাড়া নির্বাচনের দিন পাঁচ আরব আইনপ্রণেতার ফোনে আড়িপাতার অনুমতি চেয়েছিলেন শিন বেট প্রধান ডেভিড জিনি। তবে অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন।

নির্বাচনের পর সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন আইজেনকোট। তাঁর জোটে নাফতালি বেনেট, ইয়ার গোলান ও আভিগদোর লিবারম্যানের নেতৃত্বাধীন দলগুলো রয়েছে। আরব দলগুলোর সমর্থন পেলে ১২০ আসনের নেসেটে ৬৭ আসনের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারবেন তিনি। আরব দলগুলো জানিয়েছে, নেতানিয়াহু ও তাঁর উগ্রপন্থি মন্ত্রী ইতামার বেন-গভিরকে ক্ষমতা থেকে সরাতে তারা আইজেনকোটের জোটকে সমর্থন দেবে। সরকার গঠনে ব্যর্থ হলে পরবর্তী সুযোগ পাবেন নেতানিয়াহু।



ফেসবুক কর্নার