November 17, 2026, 7:30 pm
শিরোনাম :
গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের খুলনায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, থানায় আগুন দিয়ে অস্ত্র লুট রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর এর সম্মেলন অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে বেকারিকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও বেকারিপণ্য ধ্বংস নির্বাচনের আট মাস পরেও দেশ স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা -গাজী আতাউর রহমান  গাংনীতে কৃষকদল নেতার বাড়ি থেকে প্রায় কোটি টাকার শিবলিঙ্গ উদ্ধার ঝিকরগাছায় সন্তান অকৃতকার্য হওয়ায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক

মোদিকে ‘কঠিন মানুষ’ বলে প্রশংসা করলেন ট্রাম্প

অভয়নগর প্রতিবেদক

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অত্যন্ত কঠিন মানুষ’ আখ্যা দিয়ে প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চার দেশীয় জোট কোয়াডের শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। মোদির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, তিনি খুব শক্ত মনের মানুষ। এ সময় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির প্রশংসা করেও তাঁকে আরও কঠিন বলে মন্তব্য করেন।

কোয়াডের অন্য দুই নেতা জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, এসব নেতা ও দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দারুণ সম্পর্ক রয়েছে। তাঁরা তাঁর বন্ধু। পরে এক বৈঠকে মোদিকে নিজের বন্ধু, মহান নেতা এবং বিশ্বজুড়ে সম্মানিত ব্যক্তি বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

মোদির প্রতি ট্রাম্পের প্রশংসা এবারই প্রথম নয়। চলতি বছরের জুনে অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারেও তাঁকে মহান নেতা ও শক্ত মনের মানুষ হিসেবে অভিহিত করেছিলেন ট্রাম্প। ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত কোয়াডের সর্বশেষ সশরীরে শীর্ষ সম্মেলন ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল। এবারের সম্মেলনের আয়োজক ফিলিপাইন।



ফেসবুক কর্নার