November 17, 2026, 7:18 pm
শিরোনাম :
গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের খুলনায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, থানায় আগুন দিয়ে অস্ত্র লুট রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর এর সম্মেলন অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে বেকারিকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও বেকারিপণ্য ধ্বংস নির্বাচনের আট মাস পরেও দেশ স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা -গাজী আতাউর রহমান  গাংনীতে কৃষকদল নেতার বাড়ি থেকে প্রায় কোটি টাকার শিবলিঙ্গ উদ্ধার ঝিকরগাছায় সন্তান অকৃতকার্য হওয়ায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক

নিলামে উঠছে টাইটানিকের ১১৪ বছর আগের বিরল টিকিট

অভয়নগর প্রতিবেদক

 

টাইটানিকের প্রথম যাত্রা সরাসরি দেখার জন্য ১৯১২ সালে ব্যবহৃত একটি বিরল টিকিট নিলামে তোলা হচ্ছে। ধারণা করা হচ্ছে, টিকিটটির দাম উঠতে পারে ৫০ হাজার পাউন্ড পর্যন্ত। ১০ এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে টাইটানিকের প্রথম যাত্রা শুরু হয়। সেদিন জাহাজটি দেখতে উপস্থিত ছিলেন এলিজা ডিবডেন। তাঁর ১৮ বছর বয়সী ছেলে উইলিয়ামও জাহাজটিতে উঠেছিলেন, তবে সেটিই ছিল তাঁর শেষ যাত্রা।

নিলামকারী প্রতিষ্ঠান হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন লিমিটেডের অ্যান্ড্রু অ্যালড্রিজ জানান, এ ধরনের টিকিট আগে কখনো নিলামে তোলা হয়নি। আগামী শনিবার (২১ নভেম্বর) ইংল্যান্ডের উইল্টশায়ারের ডিভাইজেস শহরে নিলামটি অনুষ্ঠিত হবে। কার্ডটিতে হোয়াইট স্টার লাইনের পতাকা এবং ১০ এপ্রিল ১৯১২ তারিখের সিল রয়েছে। এতে মি. ট্যালবট ও তাঁর দুই বন্ধুকে টাইটানিক দেখার অনুমতি দেওয়ার অনুরোধ লেখা আছে। পেছনে ‘মিসেস ডিবডেন ও তার দুই বোন’ কথাটিও হাতে লেখা রয়েছে।

উইলিয়াম তাঁর চাচাতো ভাই অ্যামব্রোস হুডসহ কয়েকজন তরুণের সঙ্গে টাইটানিকে ভ্রমণ করছিলেন। ১৫ এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে জাহাজটি ডুবে গেলে প্রায় ১ হাজার ৫০০ মানুষের সঙ্গে প্রাণ হারান তিনি। তাঁর মরদেহ উদ্ধার করা হলেও শনাক্ত করা সম্ভব হয়নি। টিকিটটির সঙ্গে উইলিয়ামের ১৯০৮ সালের প্রথম কমিউনিয়ন গ্রহণের সনদও নিলামে তোলা হবে। একই নিলামে টাইটানিকের বিমা-সংক্রান্ত হিসাবের খাতা ও জ্যেষ্ঠ বেতার অপারেটরের লেখা একটি পোস্টকার্ডও উঠবে।



ফেসবুক কর্নার