November 17, 2026, 7:39 pm
শিরোনাম :
গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের খুলনায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, থানায় আগুন দিয়ে অস্ত্র লুট রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর এর সম্মেলন অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে বেকারিকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও বেকারিপণ্য ধ্বংস নির্বাচনের আট মাস পরেও দেশ স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা -গাজী আতাউর রহমান  গাংনীতে কৃষকদল নেতার বাড়ি থেকে প্রায় কোটি টাকার শিবলিঙ্গ উদ্ধার ঝিকরগাছায় সন্তান অকৃতকার্য হওয়ায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক

ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারাল ব্রাজিল

অভয়নগর প্রতিবেদক

 

ব্রাজিলের জার্সিতে প্রথমবারের মতো হ্যাটট্রিক করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাত্র ২০ মিনিটের মধ্যে তিন গোল করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। ম্যাচের ৯, ১৫ ও ২১ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে শেষ পর্যন্ত সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে কার্লো আনচেলত্তির দল। ব্রুনো গিমারায়েসের পাস থেকে নবম মিনিটে প্রথম গোল করেন ভিনিসিয়ুস। ছয় মিনিট পর এন্দ্রিকের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ২১ মিনিটে এস্তেভাওয়ের পাস থেকে নিজের তৃতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড। ৩১ মিনিটে এস্তেভাওয়ের পাস থেকে গোল করেন এন্দ্রিক। ফলে বিরতির আগেই ৪-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

বিরতির পর এস্তেভাও ও রায়ান একটি করে গোল করেন। এ ছাড়া সিঙ্গাপুরের একটি আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে। বড় জয়ে ২০২৬ সালের আন্তর্জাতিক মৌসুম শেষ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে গত শনিবার জাপানের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল ব্রাজিল। ওই ম্যাচে দলের দুই গোলই করেছিলেন ভিনিসিয়ুস। এবার সিঙ্গাপুরের বিপক্ষে হ্যাটট্রিক করে বছরের শেষ ম্যাচে দলকে বড় জয় এনে দিলেন তিনি।



ফেসবুক কর্নার