November 17, 2026, 7:45 pm
শিরোনাম :
গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের খুলনায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, থানায় আগুন দিয়ে অস্ত্র লুট রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর এর সম্মেলন অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে বেকারিকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও বেকারিপণ্য ধ্বংস নির্বাচনের আট মাস পরেও দেশ স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা -গাজী আতাউর রহমান  গাংনীতে কৃষকদল নেতার বাড়ি থেকে প্রায় কোটি টাকার শিবলিঙ্গ উদ্ধার ঝিকরগাছায় সন্তান অকৃতকার্য হওয়ায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক

ডেনমার্কের কাছে পর্তুগালের হারে খুশি রোনালদোর মা

অভয়নগর প্রতিবেদক

 

বুকভরা কষ্ট নিয়ে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রধান কোচ হোর্হে জেসুসের সঙ্গে মনোমালিন্যের জেরে আগের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের ক্যাম্প ছাড়েন তিনি। এক মাসের নিষেধাজ্ঞা শেষে পর্তুগালকে বিদায় জানান সিআরসেভেন। তাঁর অনুপস্থিতিতে প্রথমবার খেলতে নেমে শনিবার (১৪ নভেম্বর) ডেনমার্কের কাছে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল। দলের এমন বড় হারে খুশি হয়েছেন রোনালদোর মা দোলোরেস আভেইরো।

সোমবার (১৬ নভেম্বর) স্পোর্টিং সিপির একটি অনুষ্ঠানে উপস্থিত হলে রোনালদোর জাতীয় দল থেকে অবসর প্রসঙ্গে প্রশ্ন করা হয় আভেইরোকে। তিনি বলেন, ‘হ্যাঁ, সে অনেক দুঃখ পেয়েছিল। তারা তাকে ধোঁকা দিয়েছে। আমিও কষ্ট পেয়েছি। এই হারটা (ডেনমার্কের কাছে) তাদের জন্য একদম ঠিক ছিল। আমি আসলে ভীষণ খুশিই হয়েছিলাম।’

ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে রোনালদোকে বিশেষ শ্রদ্ধা জানায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন। খেলোয়াড়রা তাঁর বিখ্যাত সাত নম্বর জার্সি পরে মাঠে নামেন। তবে রোনালদো নিজে মাঠে বা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন না। তাঁর অনুপস্থিতিতে সংবর্ধনার আনুষ্ঠানিকতা আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেন তাঁর মা। আভেইরো বলেন, ‘তার অনুপস্থিতিতে নয়, তার উপস্থিতিতে শ্রদ্ধা জানানো উচিত ছিল। স্পোর্টিং সিপিতে আমরা এখানে তাকে শ্রদ্ধা জানাব, তারা এখানে তাকে মূল্যায়ন করে। (জাতীয় দলে) সে সম্মান পায়নি, এমনকি তার নিজের সতীর্থদের কাছ থেকেও। হোর্হে জেসুসের সঙ্গে আমার সম্পর্ক? আপনাদের (সাংবাদিক) সঙ্গে যেমন, তেমনই।’



ফেসবুক কর্নার