November 19, 2026, 3:45 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

গাজীপুরে কোনাবাড়ী ফ্লাইওভারে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক

অভয়নগর প্রতিবেদক

 

গাজীপুর মহানগরের কোনাবাড়ী ফ্লাইওভারে বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফ্লাইওভারে বস্তুটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন। বস্তুটি দেখতে বোমা বা ককটেলের মতো হওয়ায় আশপাশে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, বস্তুটি লাল রঙের একটি বাটির মতো, যার বাইরে বৈদ্যুতিক তার বের হয়ে ছিল। এ ছাড়া লাল বাটির ওপর ‘সতর্ক বার্তা বিস্ফোরণ’ লেখা রয়েছে। ইংরেজি অক্ষরে ‘এমকে ডট’ লেখাও দেখা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম। বস্তুটি দেখতে ফুটপাতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, কোনাবাড়ী ফ্লাইওভারে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়েছেন তারা। বিষয়টি পরীক্ষা করার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তবে বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।



ফেসবুক কর্নার