November 19, 2026, 2:57 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন, নাশকতার অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

 

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের ঢেমশা শাখায় গভীর রাতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় শাখাটি।

শাখা ব্যবস্থাপক মীর লায়েক আলী জানান, রাতে কর্মকর্তা-কর্মচারীরা ঘুমিয়ে ছিলেন। এ সময় একজন জানালা দিয়ে অস্বাভাবিক আলো দেখতে পেয়ে বাইরে তাকিয়ে আগুন জ্বলতে দেখেন। তাঁর চিৎকারে অন্যরা ও আবাসিক এলাকার লোকজন ছুটে আসেন। পরে এরিয়া ম্যানেজার, প্রোগ্রাম অফিসারসহ প্রায় ১১ জন মিলে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। আশপাশে খোঁজাখুঁজি করেও কাউকে পাওয়া যায়নি।

ঘটনার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। সাতকানিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম জানান, ব্যাংক কর্তৃপক্ষ এখনো কোনো অভিযোগ করেনি। প্রাথমিকভাবে বোতলজাতীয় কিছু দিয়ে আগুন লাগানোর আলামত পাওয়া গেছে। কারা এ ঘটনায় জড়িত, তা জানা যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার