November 19, 2026, 6:23 am
শিরোনাম :
যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু

সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ

শাহাদাত হোসাইন ফয়সাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি স্থানে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত থেকে সকাল পর্যন্ত উপজেলার কাঁচপুর ও জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাস ও ট্রাকের খড় পুড়ে যায়। বাসে অগ্নিসংযোগের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে কাঁচপুর ব্রিজের পূর্ব পাশের ঢালে ঢাকা থেকে কুমিল্লার বিশ্বরোডগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ ও বিজিবির সদস্যরা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি দল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে ভোররাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর থেকে আসা একটি খড়বোঝাই ট্রাক জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজারের জামে মসজিদের সামনে এশিয়ান হাইওয়ে সড়কে খড় আনলোডের অপেক্ষায় ছিল। এ সময় চালক ও হেলপার ট্রাকের ভেতরে ঘুমিয়ে পড়েন।
ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী চালককে জানান, কিছুক্ষণ আগে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত ট্রাকে আগুন ধরিয়ে পালিয়ে গেছে। চালক ট্রাকটি রক্ষার চেষ্টায় প্রায় ১৫০ গজ সামনে নিয়ে রাস্তার পাশের পানিতে খড় ফেলে দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসকে জানায় এবং কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রাকের সব খড় পুড়ে যায়। জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার