November 19, 2026, 10:43 am
শিরোনাম :
কালনা সেতু অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, আটক কর্মীকে পুলিশে দিল ছাত্রদল পঞ্চগড়ে সীমান্ত সুরক্ষায় নতুন বিওপি উদ্বোধন লকডাউন ঘিরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সতর্ক অবস্থানে ছাত্রদল রাঙ্গাবালীসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস ২০৩৫ সালে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম: পিউর পূর্বাভাস পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও ধ্বংসের আহ্বান শি জিনপিংয়ের বেরোবি হলে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের মানিকগঞ্জে ‘মুক্তিযোদ্ধা শিশুপার্ক’ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও এমপির ক্লিনিকে হামলা-অগ্নিসংযোগ আ.লীগ আবারও হত্যার রাজনীতি শুরু করেছে: রিজভী

লকডাউন ঘিরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সতর্ক অবস্থানে ছাত্রদল

শেখ মহসিন কবির, ক্রাইম রিপোর্টার, কুষ্টিয়া।
Screenshot

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি ঘিরে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সতর্ক অবস্থানে রয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহত করার লক্ষ্যে তাঁরা এ অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ড এবং দেশব্যাপী হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে রাত ১০টার দিকে ক্যাম্পাসের ভেতরে, প্রধান ফটক এবং পার্শ্ববর্তী শেখপাড়া-শান্তিডাঙ্গা এলাকায় মিছিল ও প্রদক্ষিণ করেন তাঁরা। এতে নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও সদস্যসচিব রাফিজ আহমেদ। এ সময় তাঁরা আওয়ামী লীগ ও ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এর আগে ১০ নভেম্বর বিক্ষোভ মিছিল ও প্রধান ফটকে অবস্থান এবং ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নেন ছাত্রদলের নেতাকর্মীরা। ওই রাতেই মোটরসাইকেল শোডাউন করেন তাঁরা।

শাখা ছাত্রদলের সদস্যসচিব রাফিজ আহমেদ অভিযোগ করেন, লকডাউনকে কেন্দ্র করে ক্যাম্পাস অস্থিতিশীল করার পরিকল্পনা চলছে। নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটির সঙ্গে কয়েকজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অনলাইন বৈঠকের মাধ্যমে এমন পরিকল্পনা করা হচ্ছে বলে তাঁদের কাছে তথ্য রয়েছে। ক্যাম্পাস বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাও উল্লেখ করেন তিনি। অন্যদিকে আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের যেকোনো অপতৎপরতা, সহিংসতা ও নৈরাজ্য প্রতিহত করতে ছাত্রদল প্রস্তুত রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীদের কোনো বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার