November 19, 2026, 1:01 pm
শিরোনাম :

৫ আগস্টের আন্দোলনে প্রত্যাশা পূরণ হয়নি: চরমোনাই পীর

মনজুরুল ইসলাম, নাটোর প্রতিনিধি।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে নাটোর জেলা ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে আলাইপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, পরিষদের উপদেষ্টা আল্লামা আব্দুল হক আজাদ, সহসভাপতি মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মুফতি এমদাদুল্লাহ ফাহাদসহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশ, দল বা নেতা যতবারই পরিবর্তন হোক, নীতি ও আদর্শের পরিবর্তন না হলে মানুষের শান্তি আসবে না। তাঁদের অভিযোগ, বর্তমানে চাঁদাবাজি, ঘুষ, ডাকাতি, ছিনতাই, হত্যা ও ধর্ষণ বাড়ছে। ৫ আগস্টের আন্দোলনে তাঁরা অনেক আশা নিয়ে অংশ নিলেও সেই আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন দেখছেন না বলে জানান।
বক্তারা আরও বলেন, শরীয়া আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দল বা মন্ত্রিসভা বদলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। তাঁরা সব মতাদর্শ ও শাসন দেখা শেষ উল্লেখ করে বাংলাদেশে ইসলামী হুকুমত ও শরীয়ত বাস্তবায়নের দাবি জানান। সম্মেলন শেষে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।



ফেসবুক কর্নার