November 19, 2026, 12:57 pm
শিরোনাম :

ফরিদপুরে আ.লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

ইলিয়াছ খাঁন, ফরিদপুর জেলা প্রতিনিধি।

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সালথা সদরের বাইপাস সড়ক থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বটতলা তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান মোল্যা, সমাজসেবক আনোয়ার হোসেন মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন মোল্যা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির মোল্যা এবং উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাসসহ নেতাকর্মীরা।
মিছিল শেষে বক্তারা বলেন, শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশনায় লকডাউন কর্মসূচি প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা মাঠে নেমেছেন। সালথা-নগরকান্দার মাটিতে কোনো নৈরাজ্য বা অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না এবং আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে তাঁদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার