November 19, 2026, 2:38 pm
শিরোনাম :
বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের পরও মেয়ের চাকরি বহালের অভিযোগ মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ কাশিমপুরে গার্মেন্টসের সামনে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ফরিদপুরে আ.লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল জন্মদিনে ফিরে দেখা সুস্মিতা সেনের বর্ণাঢ্য জীবন ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘পঞ্চায়েত’-এর পঞ্চম মৌসুম বলিউডের সংগীতে সৃজনশীল স্বাধীনতা কমেছে: কুমার শানু সাইফ আলী খানকে হত্যার হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ নওয়াজউদ্দীনের সঙ্গে কাজকে ‘দুঃস্বপ্ন’ বললেন দিয়া মির্জা রুনা লায়লা ও শবনম পেলেন ‘বশির আহমেদ সম্মাননা’

বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের পরও মেয়ের চাকরি বহালের অভিযোগ

অভয়নগর প্রতিদেক

 

বাগেরহাটে কথিত ভুয়া মুক্তিযোদ্ধার বেসামরিক গেজেট বাতিলের চার বছর পরও তাঁর মেয়ের মুক্তিযোদ্ধা কোটায় পাওয়া সরকারি চাকরি বহাল থাকার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের জামুয়া গ্রামের বাসিন্দা মো. আসাদুজ্জামান, পিতা হাকিম মোল্লা। তাঁর নামে প্রকাশিত বেসামরিক গেজেট নম্বর ৩১৮৫ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ১০ মার্চ ২০২২ তারিখের প্রজ্ঞাপন এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়। গেজেটটি ২৩ মে ২০০৬ তারিখে প্রকাশিত হয়েছিল।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের অভিযোগ, আসাদুজ্জামান মুক্তিযুদ্ধের সময় যুদ্ধে অংশ না নিয়েও পরবর্তী সময়ে কৌশলে ও অর্থের বিনিময়ে মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন। এ বিষয়ে তাঁদের অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে তাঁকে ভুয়া প্রমাণিত করে গেজেট বাতিল করা হয়। তবে গেজেট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেছেন বলে জানা গেছে। তাঁর মেয়ে শিল্পী আক্তার (লাভনী) ২০০৯ সালে মুক্তিযোদ্ধা কোটায় সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান। বর্তমানে তিনি বাগেরহাট সদর উপজেলার পোটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। বাবার গেজেট বাতিল হলেও মেয়ের চাকরির বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগকারীদের দাবি।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষা অফিসের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, এ বিষয়ে তাঁদের কাছে আগে কোনো অভিযোগ আসেনি। বিষয়টি জানার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত শিক্ষকের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। সচেতন মহল বলছে, গেজেট বাতিলের পর কোটায় পাওয়া চাকরির বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। এ ঘটনায় বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।



ফেসবুক কর্নার