November 19, 2026, 3:56 pm

শাড়ির প্রেমে জড়িয়ে থাকে নারীর জীবন – মতিয়ারা মুক্তা

লেখক - মতিয়ারা মুক্তা

 

 

শাড়ি শব্দটি সংস্কৃত, যার অর্থ কাপড়ের টুকরা। যা আধুনিক ভাষায় শাড়ি হিসাবে পরিণত হয়েছে।
শাড়ি একটি ঐতিহ্যবাহী পোশাক। এই পোশাকের রয়েছে নান্দনিক সৌন্দর্য। আবহমান বাংলার ইতিহাসে শাড়ির স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাড়ি  বাংলাদেশী নারীদের জাতীয় পোশাক।বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে সাধারণত‍ শাড়িকে নারীর সবচেয়ে উপযোগী পোশাক হিসাবে বিবেচনা করা হয়।

বিবাহিত অধিকাংশ নারী তাদের নিত্য পোশাক হিসাবে এবং অবিবাহিত মেয়েরা প্রায়শই শাড়ি পরে থাকেন।

বাংলাদেশে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সব পরিবারের নারীরা শাড়ি পরেন। তবে তাদের শাড়ি পরার ধরন এবং শাড়ির মানের মধ্যে ব্যবধান অনেক। বিষয়টি পরিবারের আর্থিক সঙ্গতি, সামাজিক প্রতিপত্তি এবং ব্যক্তিগত রুচিবোধের ওপর নির্ভর করে।
অনেক জায়গায় শাড়ির প্রচলন থাকলেও, বর্তমান যুগে বিশেষভাবে বাঙালি রমণীর পোশাক হিসেবেই শাড়ির অধিক পরিচিতি।

শাড়ি, এক অনন্য পোশাক যা নারীকে দেয় অপরূপ রূপ। এটি শুধু একটি পোশাক নয়, বরং একটি ঐতিহ্য, সংস্কৃতি ও গর্বের প্রতীক। প্রতিটি শাড়ির আঁচলেই লুকিয়ে থাকে ইতিহাস, শিল্পকলা এবং নারীর শক্তির গল্প।

শাড়ি পরলে নারীর চেহারায় ফুটে ওঠে এক আলাদা মাধুর্য, যা তাকে করে তোলে আরও আকর্ষণীয় এবং পরিপূর্ণ। যে কোন অনুষ্ঠানে, বিশেষ করে বিয়ে, উৎসব, কিংবা যে কোনো শুভ ক্ষণে শাড়ি পরিধান নারীকে এক ভিন্নমাত্রায় সম্মানিত করে। প্রতিটি শাড়ির ডিজাইন, বয়ন, এবং রঙের সমন্বয় নারীর ব্যক্তিত্বের সঙ্গে একটি মিল তৈরি করে, যা তার বৈশিষ্ট্যকে আরো উজ্জ্বল করে।

শাড়ি কেবল সৌন্দর্যই প্রদান করে না, এটি নারীর ইতিহাস, সংস্কৃতি, এবং আত্মবিশ্বাসের এক প্রতীক। আজও শাড়ি পরিধানে নারীরা নিজেদের ঐতিহ্যকে গৌরবান্বিত করেন, তাদের শিকড় ও নিজস্বতা বজায় রাখেন। শাড়ি একটি শাশ্বত পোশাক, যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হলেও, তার রূপ ও গুরুত্ব কখনও কমেনি।

শাড়ি পরিধানে নারীরা যেন এক অনন্ত শক্তি ও সৌন্দর্যের প্রতীক হয়ে উঠেন।

ভেবে দেখলে সব পোষাকই আসলে শাড়ি। মানে শাড়ি মূলত একটা থান কাপড়—এবার সেটে কেটে কুটে জামা, প্যান্ট, ধুতি, স্কার্ট, বিকিনি, জাঙিয়া যা খুশি বানানো যায়। এমনকি আঁচল পাড় জমিতে কাজবাজ জুড়ে শাড়িও বানানো যায়।

শাড়ি লম্বা ও সেলাইবিহীন কাপড় দিয়ে তৈরি হয়। সাধারণত‍ একটি শাড়ি ১৮ ফুট (৫.৫ মি) থেকে ২১ ফুট (৬.৪ মি) দীর্ঘ এবং ৬০ থেকে ১২০ সেন্টিমিটার (২ থেকে ৪ ফুট) চওড়া কাপড় দিয়ে তৈরি, যা বিভিন্নভাবে ভাঁজ করে পড়া হয়ে থাকে। সবচেয়ে সাধারণ ভাঁজ হচ্ছে কোমরে জড়িয়ে একপ্রান্ত কাঁধের উপর দিয়ে ঝুলিয়ে রাখা, যাকে আঁচল বলা হয়। শাড়ি সাধারণত পেটিকোটের   উপরে পড়া হয়ে থাকে যা সায়া নামেও পরিচিত।
শাড়ির উপরের অংশের পোশাক হিসেবে ব্লাউজ পড়া হয়।

শাড়ি আমার পছন্দের একটি পোশাক। স্কুল জীবন থেকেই শাড়ি পরার প্রতি একটা ঝোঁক ছিলো। কলেজ জীবনে এসে তা বাস্তবায়ন হয়। রংবেরঙের শাড়িতে নিজেকে সাজাতে খুবই আনন্দ পেতাম।
একটি শাড়ি যে কতভাবে পড়া যায় তা ভাবনার বিষয়! আমার মত যারা শাড়ি পছন্দ করে কমবেশি সবাই জানেন। শাড়ি চাইলে সব মেয়েরাই পড়তে পারে। ড্রেপিং স্টাইলে সামান্য সমস্যা হলেও পড়তে পারেনা এমন নয়। ছোট ছোট মেয়েরা শাড়ি পড়তে খুব ভালোবাসে। মায়ের শাড়ি, দাদি নানির শাড়ি তারা পড়তে পছন্দ যেমন  তেমনি আবার মা খালাদের ওড়না পেঁচিয়েও শাড়ি বানায় তারা।

“বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেঁটে যায়…”

সেই রবীন্দ্রনাথের হারিয়ে যাওয়া প্রেমের মেয়েটা হোক অথবা বাঙালির কোনো উৎসবে নারী- বাঙালি মেয়েদের জীবনের কোনো আয়োজনই কি পূর্ণতা পায় শাড়ি ছাড়া? বিয়ে, বরণ বা বিদায়- কোথায় নেই শাড়ির ছোঁয়া? আসুন আজ জানি কিভাবে সেই সুপ্রাচীন কাল থেকে শাড়িকে জড়িয়ে গড়ে উঠলো আমাদের এই ঐতিহ্য ও সংস্কৃতি।

শাড়ি নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম পোষাকগুলোর একটি ও বোধহয় একমাত্র জোড়া না লাগা পোষাক। শতাব্দীর পর শতাব্দী ধরে এটা কেবল আবেদনময়ী, জমকালো নৈমিত্তিক পোষাকই নয়, বরং হয়ে উঠেছে পোষাকশিল্পীদের অনবদ্য ক্যানভাস—যেখানে তাঁতি, বুননশিল্পী ও নকশাকার সুতা, রং, নকশা ও চুমকি-পাথরের অনন্য খেলায় মেতে ওঠা মাধ্যম।

 

শাড়ি কেবল বাঙালি নারীর পরিধেয় বস্ত্র নয়। এটি প্রায় ৫০০০ বছরের পুরোনো ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। অখণ্ড সুতোর বুনন ও নান্দনিক প্যাঁচে জড়ানো এই পোশাকটি উপমহাদেশের সভ্যতা ও সামাজিক বিবর্তনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

খ্রিস্টপূর্ব ১০০ বছর আগের মূর্তিতেও দেখা গেছে এই শাড়ি। বিভিন্ন পটচিত্রে এই শাড়ি পরা দেখা গিয়েছে রমণীদের। এই শাড়ির ইতিহাস এত পুরনো যে, হাজারো কল্পকথা এর পেছনে লুকানো। শতাধিক নিয়মের শাড়ি পড়া যায়। বর্তমানে জিন্সের সাথে শাড়ি ড্রেপিংয়ে উৎসাহ  দিচ্ছেন ফ্যাশন ইনফ্লুয়েন্সাররা। শাড়ি যে কোনভাবে  পড়তে পারলেই তার সৌন্দর্য ফুটিয়ে তোলা সম্ভব। পিন দিয়ে বা পিন ছাড়াও পরা যায়।  আগের দিনের মা খালারা পিন ছাড়াই পড়তেন। এমনকি সাথে ব্লাউজও থাকত না। শাড়ি পরার প্রথমদিকে মায়েরা ব্লাউজ বা পেটিকোট পরতেন না। জানা যায় যে, ব্রিটিশ রাজত্বের সময় এই শাড়ির সঙ্গে ব্লাউজ পেটিকোট পড়া শুরু হয়। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রায় সব জায়গাতেই মেয়েদের সুন্দর এবং আকর্ষণীয় পোশাক হিসেবে শাড়িকেই তুলে ধরা হয়েছে। নারীকে রমনীয় কোমনীয় হৃদয় মোহিনী কিংবা  মাতৃদের অবয়বে ফুটিয়ে তুলতে শাড়ি অন্যতম ভুমিকা রাখে। নারীর সৌন্দর্য দেহে ফুটিয়ে তুলতে শাড়ির কোন তুলনা নেই। দেখতে যেমনই হোক নারী কথাটি আজো প্রচলিত আছে বাঙালি সমাজে।  শাড়ির এক একটা কুচিতে যেন কাব্য হার লুকোনো।  হাজারো সাধু কবি সাহিত্যিক আউল বাউল এই শাড়ি পরা নারীর প্রেমে পড়েছেন। শাড়ি কুঁচি কোমরে গুঁজে কাঁধের উপর এক প্রান্ত ঝুলিয়ে রাখা অংশকে বলা হয় আঁচল। এই  আঁচলেই আবার জড়িয়ে থাকে মায়া মমতা। মায়ের আঁচলে মুখ বুজে বাঙালি সন্তান পরম আশ্রয় খুঁজে পায়। মায়ের শাড়ির আঁচল যেন সন্তানের পরম সুখের আভা। শাড়ি উপমহাদেশের খুব সাধারণ একটা

পোশাক। যা যুগের পর যুগ বাঙালি মা-বোনরা ঐতিহ্য বলে মেনে নিয়েছে। শাড়ি একটি রহস্যময় পোশাক। নারী দেহকে কতটা প্রদর্শন করলে  আর কতটা ঢেকে রাখলে শারীরিক মর্যাদা বজায় থাকবে তা যেন  শাড়ি ঠিক জানে। শাড়ি ছাড়া বাঙালির নারীর সাজগোজ কখনো পূর্ণতা পায় না। মায়ের শাড়ি পড়ে বড় হয়নি এমন নারী কম আছে।

যাই হোক, শাড়ি কিন্তু আমার পছন্দের। শাড়িতে নারী এ কথাটা আমি বিশ্বাস করে কলেজ জীবন থেকেই অবিবাহিত মেয়ে হয়েও শাড়ি আমার একমাত্র পরিধেয় পোষাক। কৈশোরে মায়ের নতুন শাড়ি পরার অভ্যাস ছিল ব্যাপক। নতুন শাড়ি কাপড় প্রথমে যেন আমাকেই পড়তে হতো। গ্রামের ভাষায় যেটাকে বলে লেটাপেটা। লেটাপেটার করে কেচে মাকে দিয়ে বলতাম এইতো তোমার শাড়ি, মাড় ভেঙ্গে দিলাম। একটা সময় বাড়িতে যে কারও নতুন শাড়ি আনলেই যেন আমাকেই দিত মাড় ভাঙতে। মাড় ভাঙ্গা মানে ভাজ ভাঙ্গা। মাড় না ভাঙলে নাকি শাড়ি পড়া যায় না পড়তে হয় না এমনটা বলতো সবাই।  যেকোনো আয়োজন বা বিবাহ আমন্ত্রণ পেলে শাড়ি পড়তাম। তাছাড়া বিভিন্ন সময় মন খারাপ হলেই শাড়ি পড়ে সাজগোজ করে মন ভালো করতাম, এখনো করি।মন ভালো করার এক দারুন কৌশল ছিল শাড়ি পরা। অনেক সময় অধিক আনন্দ বা খুশিতেও শাড়ি পড়ি। দেখতে আমি শ্যামবর্ণ  হলেও শাড়িতে যেন সুন্দর হয়ে উঠি। নিজেই পড়ি নিজের প্রেমে। দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নরত অবস্থায় শাড়ি নিয়মিত পড়ি তখন আমি কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল এ পড়াশোনা করি।  হোস্টেল থাকতাম এবং হোস্টেলে আমি একমাত্র মেয়ে যে শাড়ি পড়ে ক্লাসরুম কিংবা হোস্টেল থাকি। আমাকে খুঁজে বের করার জন্য পোশাকের ব্যবহার করত। শাড়ি পড়ে যে মেয়েটা, ওই যে মেয়েটা, শাড়ি পড়ে ইত্যাদি। শাড়ির আগে গেঞ্জি প্যান্ট পাঞ্জাবি পড়তাম তাই সেখানেও মেয়েদের ভিড়ে আমাকে সহজেই খুঁজে পেতো।

হোস্টেল থাকা অবস্থায় সুন্দর করে আমাকে শাড়ি পড়া শিখা তো রুমমেট রাশেদা আর সাজগোজ শেখাতো রিপা ও তানিয়া। হোস্টেলের দারোয়ান শংকরী মাসি গেট পকেটে নিয়ে গুছিয়ে দিতো শাড়ির আঁচল বা কুঁচি।
নানা রঙের শাড়িতে আমাকে ডেকে রাখতাম নিত্যদিন। ২০২২ সাল থেকে রঙিন শাড়ি বাদ দিয়ে সাদা শাড়ির পড়া শুরু করি  চেষ্টা করি গয়না ঘড়ি চুরি টিপসহ বাকি সব সাদা রঙে ম্যাচিং রাখতে। আমার পছন্দের সুবোধ সরকারের শাড়ি নিয়ে বিখ্যাত কবিতা শাড়ি। “বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা” কবিতাটা  আমাকে ব্যথিত করে। পাঠ করতে গিয়ে স্তব্ধ হয়ে যাই। শাড়ি নিয়ে অনেক কবি সাহিত্যিকরা লিখে গেছেন আমি লিখিনি এমনটাও নয়। শাড়ির আঁচলে ভালোবাসা লুকিয়ে আছে আমার যা  হাজারো সন্তান দেখতে পায়। আমার শাড়ির আঁচলে খুঁজে পায় সুখ। খাওয়ার পর আবা যেন মুখ মুছতে হয় আঁচলেই। কখনো বা নাকের কাছে আঁচল ধরে প্রাণ ভরে নেয় শ্বাস। শাড়ির আহ্বান কি আর অন্য পোশাকে পাওয়া যায়?  শাড়িতে নারীকে চিরদিনই সুন্দর মনে হয়। একজন পাষাণ হৃদয়ের মানুষও শাড়ি পড়া নারীকে ভালো না বেসে থাকতে পারে না। লাল পেরে সাদা শাড়িতে কোন নারী যখন নিজেকে সাজায় প্রেমিক মন নিমিষে যেন হরণ করে নেয়। রাগ অভিমান ভাঙাতে প্রেমিকারা শাড়ি পড়তে পারেন তাতে দারুণ সব কাজ হবে। শাড়ির মায়ায় জড়ালে কি আর ভোলা যায় তাকে? শুধু মুগ্ধ নয়নের তাকিয়ে থাকা ছাড়া আর কি-বা করার থাকে। নারীর বিজয় যেন শাড়িতে গাঁথা। আমি আমার মায়ের শাড়িরে আঁচলের সুবাস কখনো ভুলি না। এ ঘ্রাণ যেন জন্ম জন্মান্তরের। হুমায়ূন আহমেদ লিখেছেন”  বাঙালি মেয়েদের সবথেকে সুন্দর লাগে সাদা শাড়িতে, অথচ এরা সাদা শাড়ি সচরাচর পরে না কারণ সাদা বিধবাদের রং”  তবে আমি ২৪ ঘন্টাই সাদা শাড়ি পড়ি সাথে ব্লাউজ ও পেটিকোট সাদা।  আমি বর্তমান মেয়েদের থেকে কয়েকধাপ এগিয়ে আছি শুধুমাত্র শাড়ি পড়ার কারণে। কোন সাজগোজ ছাড়াই শুধুমাত্র শাড়ি পরলেও যেকোনো নারীকেই সুন্দর লাগে শাড়ির ভাঁজে ভাঁজে প্রেম লুকিয়ে রেখেছি শহস্রবছর ধরে। শাড়ির আচ্ছাদনে নিজেকে আবৃত করে প্রেমময় উপমায়ের সাজিয়ে  গুরুর সামনে প্রদর্শন করেছিলাম নিজেকে, মেয়েবেলায়- সেই থেকে হৃদয়ে শাড়ি গেঁথে।  কামনা সাধনা প্রেরণা যন্ত্রণার অতল প্রহরে এই শাড়ি আমার তৃষিত হৃদয়কে পূর্ণ করে। শুভ্র শাড়িতে নিজেকে অনায়াসে বাঁধতে পারি আমি তাই জীবনে অপূর্ণতা বলে কিছু নেই।

সাহিত্য সংস্কৃতির মানুষ হিসেবে শাড়ি আমার কাছে অনেকটা আদুরে পোষাক।
৬ষ্ঠ শতাব্দীর সাহিত্যেও শাড়ির উল্লেখ পাওয়া যায়। শাড়ি পরার ধরন ও শৈলীতে বাঙালি নারীর কোমলতা ও শালীনতা ফুটে ওঠে।

শাড়ি সব ঋতুতেই পরা যায়। গ্রীষ্মকালে সুতি, লিনেন ও জামদানি শাড়ি আরাম দেয়। অন্যদিকে শীত বা উৎসবের আমেজে সিল্ক, জর্জেট, কাতান বা মকমলের শাড়ি বেশ মানানসই। বিভিন্ন উৎসবে, যেমন- পহেলা বৈশাখ, দুর্গাপূজা বা বিয়েতে শাড়ি ছাড়া বাঙালি নারীর সাজ যেন অসম্পূর্ণ থেকে যায়

শাড়ি বাঙালি সংস্কৃতির এক অমূল্য সম্পদ। আধুনিকতার ছোঁয়ায় এর নকশায় ও পরার ধরনে অনেক পরিবর্তন এসেছে ঠিকই, কিন্তু বাঙালি নারীর হৃদয়ে শাড়ির স্থান আজও অপরিবর্তিত। শাড়ি তার ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে আজও বিশ্বের দরবারে বাঙালি নারীদের এক অনন্য মর্যাদায় ভূষিত করে রেখেছে।



ফেসবুক কর্নার