November 21, 2026, 2:19 pm
শিরোনাম :
কুষ্টিয়া সদর থানা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম আগামী পাঁচ বছরে ২ কোটি মানুষ বিনামূল্যে চক্ষুসেবা পাবে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কদমতলী সড়কে বেহাল দশা, ভোগান্তি চরমে  লামায় জব্দ করা বালু লুটের প্রতিবাদ করায় সাংবাদিককে হুমকির অভিযোগ চিকিৎসক সংকটে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, ব্যাহত সেবা ফরিদপুরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল কালিয়ায় উপজেলা বিএনপি’র সভাপতির পদত্যাগ ঘোষণা কমলনগরে দিদার খোনারের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডগুলোর বেহাল দশা

কুষ্টিয়া সদর থানা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শেখ মহসিন কবির ক্রাইম রিপোর্টার কুষ্টিয়া : 

 

কুষ্টিয়া সদর থানা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রাকিবুল ইসলাম শাওনকে গ্রেপ্তার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ।

 

শনিবার (২১ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে ইবি থানা পুলিশের একটি দল হরিনারায়ণপুর বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে অবস্থানরত ছাত্রলীগ নেতা মো. রাকিবুল ইসলাম শাওনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

ইবি থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম শাওনের বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলার বিষয়ে যাচাই-বাছাই চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।



ফেসবুক কর্নার