November 23, 2026, 5:54 am
শিরোনাম :
বাঁশখালীগে স্কুলে উত্তেজনা, ১০ ঘণ্টা অবরুদ্ধ প্রধান শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ ধরনের খেলাধুলা আয়োজনের নির্দেশ মাউশির নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার সুইমস্যুট পর্বে ভিন্ন সাজে নজর কাড়লেন সামিরা খান মাহি দেশত্যাগের সময় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জে আঞ্চলিক চ্যাম্পিয়ন জাজিরার রমজান প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে বৈঠকে বসতে যাচ্ছে এনসিপি ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ ৪ বছর পর আবারও ঢাকার মঞ্চে ওটিলিয়া, সঙ্গে ফুয়াদ ঘুরছে চাকা, বাড়ছে লোকসান: পিংক বাসে ১ টাকা আয়ে খরচ ৪ টাকারও বেশি

ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে পরীক্ষা ছাড়াই কাঁচামাল ধ্বংস ও জরিমানার অভিযোগ

রাশেদ মাহমুদ, ক্রাইম রিপোর্টার।

পরীক্ষাগারে নমুনা পরীক্ষা ছাড়াই কারখানার কাঁচামালকে ‘ভেজাল’ আখ্যা দিয়ে দুই লাখ টাকা জরিমানা, ভয়ভীতি দেখিয়ে ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় এবং প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ উঠেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামের বিরুদ্ধে। মেলান্দহ উপজেলার সুন্সি নাংলা এলাকায় গ্রিন বায়োটেকনোলজির কারখানায় ঘটনাটি ঘটে। রোববার (২২ নভেম্বর) সকালে নিরপেক্ষ তদন্ত, বিভাগীয় ব্যবস্থা, জরিমানার অর্থ ফেরত ও ক্ষতিপূরণ চেয়ে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে ওই কর্মকর্তা কারখানা পরিদর্শনে গেলে কর্মকর্তারা তাঁকে সহযোগিতা করেন। প্রতিষ্ঠানের দাবি, সংরক্ষিত কাঁচামালগুলো নিজস্ব মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে পুনঃপরীক্ষার আওতায় ছিল এবং প্রতিটি পাত্রে মেয়াদ শেষ হয়নি এমন ‘পুনঃপরীক্ষিত’ লেবেল লাগানো ছিল। অভিযোগ অনুযায়ী, কোনো নমুনা পরীক্ষা ছাড়াই তিনি কাঁচামালগুলোকে ‘ভেজাল’ ঘোষণা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানা করেন এবং প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংস করেন। তত্ত্বাবধায়ক মো. নজরুল ইসলামের অভিযোগ, পরীক্ষার অনুরোধ নাকচ করে তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়, কারখানা সিলগালা, গ্রেপ্তার ও এক বছরের কারাদণ্ডের হুমকি দিয়ে ফাঁকা ফরমে স্বাক্ষর করানো হয় এবং পূর্ণাঙ্গ লিখিত আদেশও দেওয়া হয়নি। প্রতিষ্ঠানটি জানায়, এর বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রক্রিয়া চলছে। তাদের দাবি, প্রতিটি পণ্যের বিএসটিআইয়ের বৈধ লাইসেন্স রয়েছে এবং অধিকাংশ পণ্য বিসিএসআইআরের মাধ্যমে ডার্মাটোলজিক্যালি টেস্টেড।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জামালপুরে যোগ দেওয়া এই কর্মকর্তা আগেও পরীক্ষা ছাড়াই জরিমানা ও পণ্য ধ্বংস করেছেন; নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী ৫০ হাজার টাকা জরিমানা ও ৫-৬ লাখ টাকার ক্ষতির কথা জানান। অভিযোগে আরও বলা হয়, তিনি গণমাধ্যমকর্মীদের কারখানায় নিয়ে গিয়ে ভিন্ন প্রতিষ্ঠান ‘বায়োজিন কসমেসিউটিক্যালস’-এর প্রসঙ্গ টেনে বক্তব্য দেন। বায়োজিনের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) সাইফুল ইসলাম জানান, প্রতিষ্ঠান দুটি সম্পূর্ণ আলাদা এবং এতে তাদের সুনাম ক্ষুণ্ন হয়েছে; আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত শরীফুল ইসলাম বলেন, কাঁচামাল মেয়াদোত্তীর্ণ পাওয়ায় পরীক্ষা করা হয়নি এবং তিনি সেগুলো ধ্বংস করেছেন, তবে কোনো জব্দ তালিকা করেননি। তিনি ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় ও গ্রেপ্তারের হুমকির অভিযোগ অস্বীকার করেন।



ফেসবুক কর্নার