November 23, 2026, 5:54 am
শিরোনাম :
বাঁশখালীগে স্কুলে উত্তেজনা, ১০ ঘণ্টা অবরুদ্ধ প্রধান শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ ধরনের খেলাধুলা আয়োজনের নির্দেশ মাউশির নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার সুইমস্যুট পর্বে ভিন্ন সাজে নজর কাড়লেন সামিরা খান মাহি দেশত্যাগের সময় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জে আঞ্চলিক চ্যাম্পিয়ন জাজিরার রমজান প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে বৈঠকে বসতে যাচ্ছে এনসিপি ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ ৪ বছর পর আবারও ঢাকার মঞ্চে ওটিলিয়া, সঙ্গে ফুয়াদ ঘুরছে চাকা, বাড়ছে লোকসান: পিংক বাসে ১ টাকা আয়ে খরচ ৪ টাকারও বেশি

প্রথমবারের মতো গ্রাম পুলিশ সামাজিক বনায়ন কর্মসূচি শুরু

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি।

গ্রামীণ সড়কে সবুজায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রাম পুলিশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলায় প্রথমবারের মতো ‘গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি’ শুরু হয়েছে। কর্মসূচির আওতায় উপজেলার আটটি ইউনিয়নে মোট ১৬ হাজার গাছ লাগানো হবে। রোববার (২২ নভেম্বর) সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এ তথ্য জানান। পরে তিনি হড়গ্রাম ইউনিয়ন পরিষদের আওতাধীন কর্মসূচির উদ্বোধন করেন। রোপণ করা গাছের একটি অংশের পরিচর্যার দায়িত্বে থাকবেন গ্রাম পুলিশ সদস্যরা। গাছ অর্থকরী সম্পদে পরিণত হলে প্রাপ্ত সুবিধার ৫০ শতাংশ পাবেন দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ, বাকি ৫০ শতাংশ জমা হবে ইউনিয়ন পরিষদের রাজস্ব খাতে।
এমপি মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত প্রতিটি ইউনিয়নে একটি সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখা এবং ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি দেশব্যাপী বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে পবায় প্রতিটি ইউনিয়নে দুই হাজার করে গাছ লাগানো হবে। বাকি গাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে রোপণ করা হবে। তাঁর মতে, এতে গ্রাম পুলিশের কাজের স্বীকৃতি মিলবে এবং তাঁদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকারও হুইলচেয়ার, সেলাই মেশিন, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড ও বিভিন্ন ভাতা কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, গাছ রোপণের পাশাপাশি সুরক্ষা ও পরিচর্যার দায়িত্বও সংশ্লিষ্টদের নিতে হবে। মেহগনি ও নিমসহ কাঠজাতীয় গাছ নির্বাচন করা হয়েছে এবং স্বল্পমেয়াদে আয়ের জন্য বিভিন্ন স্থানে খেজুরগাছও লাগানো হবে। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা বিএনপির সদস্য ও পৌর মেয়র শেখ মুকবুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব অধ্যাপক আব্দুর রাজ্জাকসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার