November 23, 2026, 5:54 am
শিরোনাম :
বাঁশখালীগে স্কুলে উত্তেজনা, ১০ ঘণ্টা অবরুদ্ধ প্রধান শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ ধরনের খেলাধুলা আয়োজনের নির্দেশ মাউশির নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার সুইমস্যুট পর্বে ভিন্ন সাজে নজর কাড়লেন সামিরা খান মাহি দেশত্যাগের সময় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জে আঞ্চলিক চ্যাম্পিয়ন জাজিরার রমজান প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে বৈঠকে বসতে যাচ্ছে এনসিপি ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ ৪ বছর পর আবারও ঢাকার মঞ্চে ওটিলিয়া, সঙ্গে ফুয়াদ ঘুরছে চাকা, বাড়ছে লোকসান: পিংক বাসে ১ টাকা আয়ে খরচ ৪ টাকারও বেশি

নাটোরে নাতি হত্যা ও বাবাকে কুপিয়ে জখমের মামলায় ছেলের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

মনজুরুল ইসলাম, নাটোর প্রতিনিধি।

জমি লিখে নেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ১১ বছর বয়সী নাতিকে জবাই করে হত্যা এবং বাবাকে কুপিয়ে গুরুতর জখমের মামলায় ছেলে মো. শাহ আলমকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় মো. সোহাগ (২৮) নামে আরেক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ে হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে শাহ আলমের ফাঁসি কার্যকরের আদেশ দেওয়া হয়েছে।
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার দস্তানাবাদ কুমারদহ পাড়ার বাসিন্দা ও ঝলমলিয়া বাজারের বীজ ব্যবসায়ী মো. শাহাদৎ সর্দারের (৫৭) ছেলে শাহ আলম মাদকাসক্ত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বাবার কাছ থেকে জমি লিখে নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। চাপের মুখে বসতভিটা থেকে আট শতক জমি লিখে দিলেও বাকি জমির জন্য তিনি বাবার সঙ্গে শত্রুতা শুরু করেন। এর জেরে ২০১৭ সালের ১৯ নভেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে নিজ বাড়িতে শাহ আলমের প্রথম স্ত্রীর ১১ বছর বয়সী ছেলে ও পঞ্চম শ্রেণির ছাত্র মো. আলিফ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়। রাত ৮টার দিকে শাহাদৎ সর্দার দোকান বন্ধ করে বাড়ি ফিরলে ফটকের সামনে শাহ আলম হাসুয়া দিয়ে তাঁর মাথা ও পিঠে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মেয়ে মোসা. সীমা বেগমের মাধ্যমে নাটোর সদর থানায় মামলা করেন।
দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত শাহ আলমকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড) দেন। বাবাকে হত্যাচেষ্টার অভিযোগে ৩০৭ ধারায় তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড) দেওয়া হয়। হত্যাকাণ্ডে সহযোগিতার দায়ে ৩০২/১০৯ ধারায় একই এলাকার মো. আশরাফের ছেলে মো. সোহাগকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড) দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় পলাতক অপর আসামি মো. মিন্টুকে (৩৬) খালাস দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার